জাতীয় সংসদ নির্বাচন: ৩০ অক্টোবর শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৬ অক্টোবর) ইসির জারি করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনের […]

বিস্তারিত পড়ুন

সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে। একই সঙ্গে মিডিয়ার মালিকপক্ষকে সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সাংবাদিকদের বেতন বাড়ানোর ওপর […]

বিস্তারিত পড়ুন

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মাননা পেলেন সহস্রাধিক হাফেজে কুরআন

পবিত্র কুরআনের হাফেজদেরকে উৎসাহ দেওয়া এবং তাদেরকে বিশেষ সম্মাননা প্রদানের লক্ষ্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১৩তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর, শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত শাখাসমূহের ১,৭১৫ জন হাফেজ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ, পাগড়ি বা স্কার্ফ, অ্যাওয়ার্ড ব্যাগ প্রদান করা হয়। পাশাপাশি […]

বিস্তারিত পড়ুন

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের ১২টি নতুন নির্দেশনা

সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে ১২টি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নম্বর আইন)-এর ধারা ১৩ অনুযায়ী প্রণীত ‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ […]

বিস্তারিত পড়ুন

নিজামী-কাসেম আলী-সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মিথ্যা মামলায় : মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রকামী শক্তিগুলোর […]

বিস্তারিত পড়ুন

গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : ড. আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গুম হত্যার চেয়েও নিকৃষ্টতম অপরাধ। গুম প্রতিরোধে শুধু আইনগত সংস্কার নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও। আজ শনিবার রাজধানীর গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি-এর উদ্যোগে এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার […]

বিস্তারিত পড়ুন

পলাতকদের নির্বাচনের পথ বন্ধ, ফিরছে ‘না ভোট’

বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং একক প্রার্থী থাকলে ‘না ভোট’ দেওয়ার সুযোগ রাখার প্রস্তাবসহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনী ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত সংশোধনীতে আদালত ঘোষিত পলাতক আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা […]

বিস্তারিত পড়ুন

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে : নিউইয়র্কে ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি।’ ভিডিও নিউজ : https://www.facebook.com/reel/4334310430125437 ২২ অক্টোবর বুধবার স্থানীয় সময় […]

বিস্তারিত পড়ুন

ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক

ওবাইদুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবারের নির্বাচনে ৬ লাখ আনসার সদস্য মাঠে থাকবে। তারা ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করবে। আনসার ও ভিডিপির সদরদপ্তরে গতকাল বৃহস্পতিবার বাসস-এর সঙ্গে আলাপকালে বাহিনীর […]

বিস্তারিত পড়ুন

একসাথে সবুজ টাওয়ার হ্যামলেটস গড়ে তুলুন : যোগ দিন ক্লাইমেট অ্যালায়েন্সে

“টাওয়ার হ্যামলেটস ক্লাইমেট অ্যালায়েন্স” নামে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নতুন এক বরো-ব্যাপী উদ্যোগের সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় প্রতিষ্ঠান, ব্যবসা ও কমিউনিটি গুলোকে একত্রিত করে সমন্বিত এবং পরিমাপযোগ্য জলবায়ু কার্যক্রম পরিচালনা করা। যে কোনো প্রতিষ্ঠান, যারা ইতিমধ্যেই টেকসই উন্নয়নের পথে নেতৃত্ব দিচ্ছে কিংবা এখনই এই যাত্রা শুরু করছে, তারা এই অ্যালায়েন্সের মাধ্যমে সহযোগিতা, জ্ঞান […]

বিস্তারিত পড়ুন