যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি : দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান গোলাপের ৯টি বাড়ি কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল ও ফিলিস্তিনিরা সহিংসতা রোধে পদক্ষেপ নিতে একমত

ইসরায়েল ও ফিলিস্তিনি কর্মকর্তারা অধিকৃত অঞ্চলে সহিংসতা কমাতে একমত হয়েছেন। উভয় পক্ষই দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে, তারা সহনশীলতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। রোববার (২৬ ফেব্রুয়ারি) জর্ডানের আকাবা বন্দর এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই পক্ষ এ বিষয়টি ঘোষণা করে। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তারা […]

বিস্তারিত পড়ুন

নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি : অনুসন্ধান চেয়ে ব্যারিস্টার সুমনের রিট

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি চলতি সপ্তাহে […]

বিস্তারিত পড়ুন

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিতে পারেন সোনিয়া গান্ধী

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। গতকাল শনিবার ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে কংগ্রেসের ৮৫তম প্লেনারি সেশনের দ্বিতীয় দিনে দেওয়া ভাষণে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া বলেন, আমি খুশি যে ‘ভারত জোড়ো’ যাত্রার সঙ্গে আমার যাত্রাও শেষ হতে পারে। এটি কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে তিনি জানান। খবর এনডিটিভির। প্রায় ১৫ […]

বিস্তারিত পড়ুন

দিনকাল বন্ধে যুক্তরাষ্ট্র সহ ৯ টি দেশের উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন দৈনিক দিনকাল বন্ধে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । শুক্রবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস নিজেদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করেছে। এতে লেখা হয়েছে: আমরা, বাংলাদেশস্থ মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)-এর নিম্নস্বাক্ষরিত সদস্যরা, দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন (প্রকাশ ও মুদ্রণের অনুমোদন) বাতিল করার যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে নিয়েছে সে ব্যাপারে আমাদের উদ্বেগ প্রকাশ […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গুজরানওয়ালার একটি সন্ত্রাস বিরোধী আদালত এই পরোয়ানা জারি করেছেন। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রানা সানাউল্লাহর বিরুদ্ধে এ আদেশ দেন আদালত। বিচারপতি রানা জাহিদ জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০২২ সালের ৫ আগস্ট পাকিস্তান মুসলিম […]

বিস্তারিত পড়ুন

চীন-রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছৈছেঃ পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করে বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে। তিনি ২২ ফেব্রুয়ারি, বুধবার মস্কো সফররত চীনের স্টেট কাউন্সিলর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। এসময় প্রেসিডেন্ট পুতিন বলেন, বিগত বছরগুলোর পরিকল্পনা অনুযায়ী রাশিয়া-চীন সম্পর্কের উন্নতি হচ্ছে। সম্পর্কের প্রতিটি বিষয়ই সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে তিনি […]

বিস্তারিত পড়ুন

বাংলাকে মর্যাদার আসনে বসাতে হবে: প্রফেসর ড. আবদুর রব

প্রফেসর ড. আবদুর রব বলেছেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এলে আমরা আবেগতাড়িত হই, পাঞ্জাবি-পায়জামা পরে বাঙালি সাজি। এসবই ভণ্ডামি। ভণ্ডামিমুক্ত হয়ে আমাদের সমৃদ্ধ ভাষা বাংলাকে মর্যাদার আসনে বসাতে হবে। বাংলাদেশের বাংলা ভাষার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এ বৈশিষ্ট্যের সাথে জড়িয়ে আছে ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি; যা […]

বিস্তারিত পড়ুন

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পাক-আফগান প্রতিনিধি সম্মলেন

ব্যস্ততম সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চলছিল। পরিস্থিতি স্বাভাবিক করার অংশ হিসেবে বুধবার বৈঠক করেছেন প্রতিবেশী দুই দেশের প্রতিনিধিরা। আফগান রাজধানী কাবুলে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। প্রতিনিধিদলের সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এজেন্সি বা আইএসআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট […]

বিস্তারিত পড়ুন

কাশ্মীর থেকে সব সেনা প্রত্যাহারের কথা ভাবছে ভারত

ভারতশাসিত কাশ্মীরের সীমান্ত এলাকা ছাড়া বাকি সব জায়গা থেকে সেনাবাহিনীকে পুরোপুরি সরিয়ে নেওয়ার একটি প্রস্তাব ভারত সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ রিপোর্ট করেছে, এই প্রস্তাব রূপায়ণের সিদ্ধান্ত ‘প্রায় চূড়ান্ত’ হয়ে গেছে। তবে শেষ পর্যন্ত সর্বোচ্চ রাজনৈতিক স্তরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানিয়েছে। ভারতীয় সেনা, প্রতিরক্ষা মন্ত্রণালয় […]

বিস্তারিত পড়ুন