চলে গেলেন ঐতিহ্য-সন্ধানী লেখক ও আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন

সাঈদ চৌধুরী ‘মৌলভীবাজারের ইতিহাস ঐতিহ্য‘ গ্রন্থের লেখক বিশিষ্ট আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন চলে গেলেন মহান মাবুদের দরবারে। গত রোববার (২৩ এপ্রিল ২০২৩) সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জিউ‘ন। ঐদিন বিকেল সাড়ে তিনটায় মৌলভীবাজার শাহ মোস্তফা রোডের টাউন ঈদগাহ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা […]

বিস্তারিত পড়ুন

ঈদের ঐতিহ্য সেমাই

আসিফুর রহমান সাগর ও মিলন রহমান ঈদের দিনে সকাল শুরুই হয় সেমাইয়ের মিষ্টি স্বাদ দিয়ে। সকালে সেমাই মুখে দিয়ে নামাজে যাওয়ার চল আমাদের দীর্ঘদিনের। কোর্মা পোলাও মাংস যা-ই থাকুক না কেন, বাদাম চিনি দেওয়া সেমাই না থাকলে ঈদ পূর্ণতা পায় না বাঙালির ঘরে। শুকনো জর্দা সেমাই হোক আর ঘিয়ে ভাজা দুধে ভেজানো লাচ্ছা সেমাই—যেমনই হোক […]

বিস্তারিত পড়ুন

২য় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজের খোঁজ মিললো ৮১ বছর পর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি জাপানি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ চীন সাগরে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস গত শনিবার এ তথ্য নিশ্চিত করেন। ৪ হাজার মিটারের বেশি (১৩ হাজার ১২৩ ফুট) গভীরে ধ্বংসাবশেষটির সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়া সরকারের তথ্যমতে, একটি অলাভজনক সামুদ্রিক প্রতœতত্ত্ব সংস্থা ও গভীর সমুদ্রে জরিপ পরিচালনাকারী বিশেষজ্ঞরা এ অনুসন্ধান অভিযানের […]

বিস্তারিত পড়ুন

ঈদের জমায়েতে কী রাজনৈতিক বার্তা দিলেন মমতা ব্যানার্জী?

অমিতাভ ভট্টশালী, বিবিসি সংবাদদাতা, কোলকাতা ভারতের কলকাতায় ঈদ উল ফিতরের সবচেয়ে বড় জমায়েতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, দেশে কিছু মানুষ ঘৃণার রাজনীতি ছড়িয়ে বিভাজন ঘটাতে চাইছে – আর তিনি সেই বিভাজন রুখতে প্রয়োজনে প্রাণও দিতে রাজী আছেন। কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের সবথেকে বড় যে ঈদের জমায়েতটি হয় শনিবার, সেখানে অন্যান্য বারের মতোই হাজির […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্টজুড়ে তিন সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রজুড়ে এবার পবিত্র ঈদুল ফিতরের তিন হাজারের বেশি জামাত অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এসব জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের নামাজ শেষে বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ এপ্রিল)। মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করে এমন সংগঠন ‘কাউন্সিল […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ঈদের দিন স্কুল ছুটি বেড়েছে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদকে ছুটি হিসেবে স্বীকৃতি দেয়ার প্রবণতা বেড়েছে। ২০১৫ সালে নিউইয়র্কের সবচেয়ে বড় পাবলিক স্কুলে ঈদকে ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর হিউস্টন, মিনিয়াপলিসসহ আরও বেশ কয়েকটি শহরেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ মুসলিম। এর […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে এক ভারতীয়কে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ওহাইওর কলম্বাসে গুলিবিদ্ধ হন ওই ভারতীয় ছাত্র। ২৪ বছর বয়সী সাইশ ভিরা ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আর মাত্র কয়েকদিনের মধ্যেই তার মাস্টার্স ডিগ্রী শেষ করার কথা ছিল। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে […]

বিস্তারিত পড়ুন

রমজানের ২৮তম রাতে মসজিদুল হারামে অংশ নিয়েছেন আড়াই মিলিয়নেরও বেশি মানুষ

মক্কার মসজিদুল হারামে খতম আল-কোরআনের তারাবিহ নামাজে গতকাল বুধবার (রমজানের ২৮তম রাতে) ওমরাহ করতে আসা মানুষ ও দর্শনার্থীসহ আড়াই মিলিয়নেরও বেশি (২৫ লাখের অধিক) মুসুল্লি অংশ নিয়েছেন। খতম আল-কোরআনের নামাজ হলো পবিত্র রমজান মাসজুড়ে তারাবি নামাজে পুরো কোরআন তিলাওয়াতের সমাপ্তি পর্ব। এদিন সকাল থেকেই নামাজ আদায়ের জন্য গ্র্যান্ড মসজিদে সমবেত হন মুসল্লিরা। সৌদি সরকারের দুই […]

বিস্তারিত পড়ুন

ঢাকা গেছেন কোকোর দুই মেয়ে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান ঢাকায় গেছেন। বৃহস্পতিবার দুপুরের এক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। সূত্র মতে, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বিকেল ৩টায় খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন। দুই নাতনী দাদির সঙ্গেই […]

বিস্তারিত পড়ুন

উত্তর প্রদেশের রাস্তায় ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ

ভারতের উত্তর প্রদেশে আসন্ন ঈদ, অক্ষয় তৃতীয়া ও পরশুরাম জয়ন্তী উদযাপনের সময় রাস্তায় কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না, রাস্তায় যানজট এড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজ্যের সমস্ত জেলা কমিশনারদের বাড়ির ভিতরে ধর্মীয় অনুষ্ঠান পালনের নির্দেশ দেওয়া হয়েছিল। কাউকে […]

বিস্তারিত পড়ুন