মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

বৈধ কাগজপত্র না থাকায় অন্তত ৪২৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন অফিসাররা কুয়ালামপুরের চেরাসের একটি অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এর মধ্যে ২৫২ বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাহরিন মহসিনের মতে, চেরিয়া হাইটস অ্যাপার্টমেন্টে অভিযানটি দুই সপ্তাহ ধরে তদন্ত ও নজরদারির পর […]

বিস্তারিত পড়ুন

সাংবাদিক শফি রোটারি ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট নির্বাচিত

রোটারি ক্লাব অব সিলেট সিটি’র নতুন কমিটি গত ৩০ জুন শুক্রবার রাতে দায়িত্ব গ্রহণ করেছেন। রোটাঃ বর্ষ ২০২৩-২৪ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক শফিক আহমদ শফি। সেক্রেটারী ও ট্রেজারার হয়েছেন যথাক্রমে মোহাম্মদ মাসুক আহমদ ও মোঃ আব্দুল্লাহ আল মাহবুব। নতুন কমিটি পহেলা জুলাই ২০২৩ থেকে পরবর্তী এক বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রেসিডেন্টের দায়িত্ব […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সম্পর্কে দ্রুত তদন্ত করতে হবে

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন বলেছে, বাংলাদেশে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সম্পর্কে দ্রুত তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। আজ কমিশন তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রেস নোট প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের (ওএইচসিএইচআর) এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। এতে বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থে […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানের তোশাখানা মামলার রায় বাতিল ঘোষণা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত তোশাখানা মামলার একটি সেশন কোর্টের রায়কে বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা তোশাখানা রেফারেন্সকে ফৌজদারি কার্যধারার জন্য রক্ষণাবেক্ষণযোগ্য বলে ঘোষণা করেছিল। বিচারিক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান খানের পিটিশন দায়েরের পর শুক্রবার ইসলামাবাদ […]

বিস্তারিত পড়ুন

রাহুল গান্ধীর সাজা স্থগিত করলো সুপ্রিম কোর্ট

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় দেয়া সাজা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদে ফিরতে ও আগামী বছরের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার কোনও বাধা রইলো না। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্তর্গত পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের বিধায়ক পূর্ণেশ মোদির আনা একটি মামলায় রাহুলকে মার্চ মাসে দোষী সাব্যস্ত করা হয়। এ মামলায় তাকে […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেয়া হবে ৯ আগস্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার বলেছেন, আগামী ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেশটির ক্ষমতাসীন জোটের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার তারিখ জোটের নেতাদের জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ নির্বাচনের বিষয়াদি নিয়েও আলোচনা জয়। পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের মেয়াদ […]

বিস্তারিত পড়ুন

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

আজ শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পূর্বনির্ধারিত সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। এর প্রতিবােদে দলটি রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। বৃষ্টিতে ভিজেই বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিবাদে অংশ নেন। মিছিল থেকে প্রতিবাদী জনতা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করেন এবং সমাবেশের অনুমতি না দেওয়ায় তারা তীব্র নিন্দা জানান। সেই সাথে তারা নির্বাচনকালীন দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকার, […]

বিস্তারিত পড়ুন

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

জামায়াতে ইসলামীকে আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এর আগে গত মঙ্গলবার নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি হিসেবে ৪ আগস্ট সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। ঐদিন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে রাজনৈতিক বিক্ষোভে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ হচ্ছে : এইচআরডব্লিউ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, বাংলাদেশে জুলাইয়ের শেষের দিকে বিক্ষোভ চলাকালে পুলিশ নির্বিচারে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ এবং বিরোধী দলের সমর্থকদের লাঠিপেটা করেছে। ২৯ জুলাই একটি বড় বিক্ষোভের আগের দিনগুলোতে কর্তৃপক্ষ প্রধান বিরোধী দল বিএনপির ৮০০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এটি রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তু এবং আটক করার একটি […]

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর্যবেক্ষণ

আমীর হামযা দেশের প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে আমাদের শাসন ক্ষমতায়। তবে টানা প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় বিরোধী দল বিএনপি এখন কোণঠাসা। ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর দলটি বেশ কয়েক বছর ধরে ছিল নির্জীব। গত বছরের অক্টোবর থেকে দলটি আবার ছন্দে ফিরতে শুরু করে। […]

বিস্তারিত পড়ুন