বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কানাডা পার্লামেন্টের ৮ সদস্যের চিঠি

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছেন কানাডার হাউস অব কমন্সের ৮জন সদস্য। কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্রেড রেডেকপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। দুই পৃষ্ঠার চিঠিতে তারা  উল্লেখ করেন,  বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তা নিয়ে গভীর প্রত্যাশা থেকে আপনাকে […]

বিস্তারিত পড়ুন

স্বাধীন ফিলিস্তিনে আমি একদিন গাজার মানুষের দেওয়া ধার শোধ করব । জেরেমি করবিন

২০১৩ সালের শুরুর দিকে আমি শেষবারের মতো আল-শাতি শরণার্থীশিবিরে গিয়েছিলাম। শিবিরটির অবস্থান ছিল গাজার উত্তরাংশে ভূমধ্যসাগরীয় উপকূলের ধার ঘেঁষে। আল-শাতির একটা নাটুকে নামও আছে, ‘বিচ-ক্যাম্প’। বড় বড় রঙিন ছাতার নিচে ফেরিওয়ালাদের ফলমূল বিক্রি করতে দেখেছিলাম। সরু গলিতে বেশ কটি বিড়াল ঘুমোচ্ছিল। আর ছাউনির নিজে শিশুরা ব্যস্ত ছিল দড়িলাফ খেলায়। ১৯৪৮ সালের নাকবায় বাস্তুচ্যুত সাড়ে সাত […]

বিস্তারিত পড়ুন

দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের হাতাহাতি : তামান্না ফেরদৌসের নিয়োগ বাতিল

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিবকে চড় ও থাপ্পড় মারার জেরে আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের নিয়োগ বাতিল করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৯ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী […]

বিস্তারিত পড়ুন

বাণিজ্যমন্ত্রী যে লিপস্টিক তত্ত্বের কথা জানেন না

শওকত হোসেন, ঢাকা এদুয়ার্দো গালেয়ানো নামে উরুগুয়ের একজন প্রখ্যাত সাংবাদিক ও লেখক ছিলেন। তিনি একবার বলেছিলেন, ‘সর্বোত্তম ভাষা হলো নীরবতা। অথচ আমরা এখন ভয়ানক শব্দস্ফীতির সময় বাস করি, যা মুদ্রাস্ফীতির চেয়েও অনেক খারাপ।’ কথাটা বাংলাদেশের কেউ লিখলে চোখ বন্ধ করে বলে দেওয়া যেত, উচ্চ মূল্যস্ফীতির সময় এ দেশের মন্ত্রীদের কথাবার্তা শুনেই হয়তো কথাগুলো লেখা হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করবে

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের মানবাধিকার সংশ্লিষ্ট রেকর্ডগুলো যাচাই করবে।  আগামী ১৩ নভেম্বর সোমবার জেনেভায় অনুষ্ঠেয় বৈঠকে মানবাধিকার সংশ্লিষ্ট রেকর্ডগুলো যাচাই করা হবে। বুধবার (৮ নভেম্বর) জাতিসংঘের ওয়েবসাইটে (https://media.un.org/en/asset/k1x/k1xoo0ty90) প্রতিবেদন আকারে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই অধিবেশনে যে ১০টি দেশের বিষয়ে পর্যালোচনা করা হবে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবারো জাতিসংঘের উদ্বেগ

বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও সাধারণ পরিবেশে নিয়ে ফের উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (৭ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান। ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী ডুজারিককে প্রশ্ন করেন, ‘বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং অতিরিক্ত শক্তিপ্রয়োগ করছে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক […]

বিস্তারিত পড়ুন

কারাগারে গাদাগাদি, ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী

রোজিনা ইসলাম, ঢাকা দেশের কারাগারগুলো আগে থেকেই বন্দীতে ঠাসা। রাজনৈতিক অস্থিরতা শুরুর পর কারাগারে বন্দী আরও বাড়ছে। কারা অধিদপ্তরের ৫ নভেম্বরের হিসাবে, দেশে ৬৮টি কারাগারের বন্দী ধারণক্ষমতা ৪৩ হাজারের কম। তাতে রয়েছেন প্রায় ৮৮ হাজার বন্দী। বন্দীর সংখ্যাও দ্রুত বাড়ছে। সারা দেশে সাধারণ আসামির পাশাপাশি বিভিন্ন মামলায় রাজনৈতিক দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। আদালত তাঁদের […]

বিস্তারিত পড়ুন

গাজা শহরের প্রাণকেন্দ্রে পৌঁছে যাওয়ার দাবি ইসরায়েলি সৈন্যদের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন তাদের সৈন্যরা এখন ‘গাজা শহরের প্রাণকেন্দ্রে’। হামাসের বিরুদ্ধে তারা ‘আক্রমণ করছে স্থল, বিমান ও নৌ বাহিনীর সমন্বয়ে’। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাদের সৈন্যরা ‘গাজা শহর ঘিরে রেখেছে এবং ভেতরে অভিযান’ চালানো হচ্ছে। সোমবার মি. নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর ‘গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব’ ইসরায়েল গ্রহণ করবে। গাজার হামাস পরিচালিত […]

বিস্তারিত পড়ুন

‘পুলিশ বাথরুম থেকে পানি এনে বাসার সব বিছানায় ঢেলে দিছে’

বিবিসি বাংলা বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি যখন একের পর এক অবরোধ কর্মসূচি ঘোষণা করছে তখন দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীও বিরোধী নেতা-কর্মীদের ব্যাপকহারে গ্রেফতার করছে। অভিযোগ উঠছে যে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে তাদের আটক করতে না পেরে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে দাবি করা হয়েছে, গত ২৯শে অক্টোবর থেকে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে চলছে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ

বিএনপি-জামায়াতের  ডাকে চলছে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে এই কর্মসূচি বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে শুক্রবার ভোর পর্যন্ত। এ অবরোধের প্রথম দিন সকাল থেকে ফাঁকা রয়েছে রাজধানী ঢাকা ও প্রায় সকল বিভাগীয় সড়ক-মহাসড়ক। কোথাও চলাচল করছেনা না দূরপাল্লার কোনো বাস। ২৮ অক্টোবর মহাসমাবেশে […]

বিস্তারিত পড়ুন