ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে জামায়াতের অবরোধ

জামায়াতের নিবন্ধন পুনর্বহাল, ঘোষিত তফসিল প্রত্যাহার, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৬ ঘন্টা অবরোধের ১ম দিনে রাজধানীর ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে আরও উপস্থিত […]

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের রায়ে হতাশ জম্মু-কাশ্মীরের রাজনীতিকেরা

এএনআই জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারকে বৈধ ঘোষণার পাশাপাশি সুপ্রিম কোর্ট ওই রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের যাবতীয় অভিযোগের নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশেষ সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি সঞ্জয় কিষান কল তাঁর আলাদা রুলিংয়ে বলেছেন, ১৯৮০ সাল থেকে ওই রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে, প্রতিটির নিরপেক্ষ তদন্ত করতে হবে। বিচারপতি সঞ্জয় কিষান কাশ্মীরি পন্ডিত। জম্মু–কাশ্মীরের রাজধানী শ্রীনগরের […]

বিস্তারিত পড়ুন

ঘন কুয়াশায় ১১টি ফ্লাইট নামতে পারেনি ঢাকায়

ঘন কুয়াশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণে বিঘ্ন ঘটছে। সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ছয় ঘণ্টায় ১১টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে ১০টি যাত্রীবাহী ও ১টি ছিল কার্গো বিমান। ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় অবতরণ করে। বাহরাইন থেকে ঢাকাগামী গালফ এয়ারের একটি ফ্লাইট নামতে না পেরে থাইল্যান্ডের রাজধানী […]

বিস্তারিত পড়ুন

নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। সদস্যদের বিভক্তির কারণে এই পরিষদ প্যারালাইজড হয়ে গেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করে এমন অভিমত ব্যক্ত করেছেন তিনি। কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে রোববার এ মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির […]

বিস্তারিত পড়ুন

গাজায় বন্দিদের ‘অস্ত্র সমর্পণের’ দাবি করা ছবি নিয়ে প্রশ্ন আর সন্দেহ

গাজায় আটক উলঙ্গ ফিলিস্তিনি বন্দিদের ইসরায়েলি বাহিনীর কাছে ‘অস্ত্র সমর্পণ’ করার কিছু ছবি নিয়ে নানা ধরণের জল্পনা আর প্রশ্ন তৈরি হয়েছে। ওই ঘটনার সময়কার সার্বিক পরিস্থিতি এবং তার ছবি তোলার বিষয়টি নিয়ে নানা ধরণের সন্দেহ দানা বাধছে। প্রাথমিকভাবে একই দৃশ্যের দুটি ভিডিও দেখা যাচ্ছে, যেখানে অন্তর্বাস পরিহিত এক ব্যক্তি অস্ত্র জমা দেয়ার নির্দেশ মেনে মাটিতে […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি ঔদ্ধত্যে এখনো পরাধীন ফিলিস্তিন

মেনাচিম ক্লিন ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। ২০০০ সালে তিনি ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের (পিএলও) সঙ্গে আলোচনাকালে ইসরায়েলি প্রতিনিধিদলের উপদেষ্টা ছিলেন। তিনি জেনেভা ইনিশিয়েটিভেরও নেতা। তাঁর নতুন বই আরাফাত অ্যান্ড আব্বাস: পোর্ট্রেট অব লিডারশিপ ইন আ স্টেট পোস্টপন্ড। ইসরায়েলের বেপরোয়া নীতির কারণে কীভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ হচ্ছে, তা নিয়ে গত ২৮ নভেম্বর ইসরায়েলি […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনি নারী লায়লা খালেদ, যিনি ইসরায়েলি বিমান হাইজ্যাক করেছিলেন

রেহান ফজল বিবিসি সংবাদদাতা দিনটি ছিল ১৯৬৯ সালের ২৯শে আগস্টের। ইতালির রোম বিমানবন্দরে সাদা স্যুট, সানহ্যাট এবং চওড়া সানগ্লাস পরা ২৫ বছর বয়সী এক তরুণী অপেক্ষা করছিলেন ফ্লাইট টিডব্লিউএ-৮৪০ এর জন্য। ভেতরে ভেতরে খুব উদ্বিগ্ন ছিলেন তিনি। হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো দেখতে এই তরুণী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার চোখে ধুলো দিয়ে নিজের সঙ্গে একটি পিস্তল […]

বিস্তারিত পড়ুন

বিএনপির মানববন্ধনে জনতার ঢল

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জনতার ঢল নেমেছিল। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী সমবেত হন। বিশেষ করে গুম-খুন ও কারাবন্দি নেতাদের স্বজনরা অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি […]

বিস্তারিত পড়ুন

জামায়াতের মানববন্ধনে পুলিশের গুলি ও গ্রেফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধনে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বহু নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপের ফলে আরো বহু মানুষ আহত হয়েছেন। জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণা, গুপ্ত হত্যা, গণ গ্রেফতার ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ ১০ […]

বিস্তারিত পড়ুন

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ৬ কোটি ৩২ লাখ টাকা। মাত্র ৩ মাস ২০ দিন পর দানবাক্স খুলে এই টাকা মিলেছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মসজিদের নয়টি দানবাক্স খোলা হয়। এবার […]

বিস্তারিত পড়ুন