গাজায় ১৩ হাজার মানুষ নিখোঁজ, তাদের ভাগ্যে আসলে কী ঘটেছে?

আমিরা মাধবী বিবিসি আরবী গাজায় যখন প্রতিনিয়ত মৃতের সংখ্যা বেড়েই চলেছে, তখনো ১৩ হাজারের বেশি মানুষের কোন সন্ধান নেই, এক রকম নিখোঁজ তারা। এদের অনেকে হয়তো এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু অনেক মানবাধিকার সংস্থা বলছে বাকি অনেকেই সম্ভবত “গুমের” শিকার হয়েছেন। আহমেদ আবু ডিউক তার ভাই মুস্তাফাকে খুঁজে বেড়াচ্ছেন মাসের পর মাস ধরে। […]

বিস্তারিত পড়ুন

মঈন কাদেরী বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের নতুন মেয়র

লন্ডনে বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত মঈন কাদেরী। মঙ্গলবার দ্বায়িত্ব নেয়ার পর থেকে আগামী এক বছরের জন্য তিনি মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করবেন। মেয়র মঈন কাদেরী ১৯৭৯ সালের ১ মার্চ পাবনার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহন করেন। ৪ ভায়ের মধ্যে মঈন সর্বকনিষ্ঠ। পিতা পাবনার খ্যাতিমান আইনজীবি এ্যাডভোকেট জহির আলী কাদেরী, […]

বিস্তারিত পড়ুন

ব্রিটেনের ওয়ার্দিং কাউন্সিলের নতুন মেয়র সিলেটের ইবশা চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন খুররুমখলা আবাসিক এলাকার বাসিন্দা প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরীর (আমোদ মিয়া) বড় ছেলে ইবশা আহমদ চৌধুরী ব্রিটেনের ওয়ার্দিং বারা কাউন্সিলের নতুন সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার কাউন্সিল ভবনের পূর্ণাঙ্গ কাউন্সিল সভায় কাউন্সিলরদের ভোটে ইবশা চৌধুরী নির্বাচিত হন। তিনি আগামী এক বছর ওয়ার্দিং কাউন্সিলের মেয়র হিসেবে দায়িত্ব […]

বিস্তারিত পড়ুন

স্যান্ডওয়েল কাউন্সিলের নতুন মেয়র ব্রিটিশ-বাংলাদেশী আমিনা খাতুন এমবিই

ব্রিটিশ-বাংলাদেশী মুসলিম মহিলা হিসেবে স্যান্ডওয়েল কাউন্সিলের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবিইl ওয়েস্ট মিডল্যান্ডস বার্মিংহামের পার্শ্ববর্তী স্যান্ডওয়েল কাউন্সিলের মেয়র হিসেবে তিনি আগামী এক বছরের জন্য দ্বায়িত্ব পালন করবেন। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৯ সালে ১০ জানুয়ারী জন্ম নেন সৈয়দা আমিনা খাতুন। পরিবারের সাথে বৃটেনে আসেন […]

বিস্তারিত পড়ুন

রায়িসির হেলিকপ্টার দূর্ঘটনার বর্ণনা দিয়েছেন প্রেসিডেন্টের দফতর প্রধান

নাসির মাহমুদ ইরানের প্রেসিডেন্টের দফতর প্রধান গোলাম হোসাইন ইসমায়িলি শহীদ ইব্রাহিম রায়িসির শেষ সফরে পূর্ব আজারবাইজানে গিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট রায়িসির ওই প্রাদেশিক সফর এবং তাঁকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন: আমরা ১৯ মে রোববার সকাল ৬টায় তেহরান থেকে তাব্রিজের উদ্দেশে রওনা হই। সকাল ৭:১০ মিনিটে তাব্রিজে অবতরণ করি। পরিষ্কার আবহাওয়ার মধ্যেই আমরা […]

বিস্তারিত পড়ুন

কাতারের প্রধানমন্ত্রী ও মোসাদপ্রধানের সঙ্গে গাজার যুদ্ধবিরতি নিয়ে আবারো বৈঠক করবেন সিআইয়ের পরিচালক

সাঈদ চৌধুরী সিআইএ পরিচালক বিল বার্নস ইসরায়িলি জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আলোচনা পুনরুজ্জীবিত করার প্রয়াসে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আসসানি ও ইসরায়েলের মোসাদ প্রধান ডেভিড বারনিয়ার সাথে বৈঠকের জন্য শীঘ্রই ইউরোপ ভ্রমণ করবেন বলে জানা গেছে। গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ […]

বিস্তারিত পড়ুন

‘২০০ কোটির সোনার দ্বন্দ্বে খুন’

‘২০০ কোটির সোনার দ্বন্দ্বে খুন’- আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, ২০০ কোটি টাকার সোনা নিয়ে দ্বন্দ্বেই ভারতের কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলোয়ারুল আজিম আনার। এই হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’ তার বন্ধু ঠিকাদার আক্তারুজ্জামান শাহীন। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ […]

বিস্তারিত পড়ুন

সাবেক আইজিপি বেনজীরের সম্পদ জব্দের আদেশ

পুলিশের সাবেক আইজিপি বেনজীরের স্থাবর–অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দেরও আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে দুদক সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর […]

বিস্তারিত পড়ুন

মুসলিমদের ‘ওবিসি’ সংরক্ষণ বাতিলকে ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি

ভারতে লোকসভা নির্বাচনের মধ্যেই পশ্চিমবঙ্গে ২০১০ সালের পর জারি করা অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ‘ওবিসি’-দের শংসাপত্র বাতিলের রায়কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। দেশে ষষ্ঠ দফা ভোটের আগেই বুধবার কলকাতা হাইকোর্ট তার রায়ে ২০১০ সালের পর থেকে জারি করা রাজ্যের সমস্ত ‘অন্যান্য অনগ্রসর শ্রেণি’ বা ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। এর ফলে বাতিল হয়ে গিয়েছে […]

বিস্তারিত পড়ুন

ইরানের প্রেসিডেন্টের ইন্তেকালে জামায়াত আমীরের গভীর শোক প্রকাশ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান-সহ অন্যান্য সঙ্গী হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এক শোকবাণীতে তিনি বলেন, ১৯ মে রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় […]

বিস্তারিত পড়ুন