তৃতীয় দফায় ইনু আবারও ৪ দিনের রিমান্ডে

আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও চার দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় তার রিমান্ড মঞ্জুর হলো। উভয়পক্ষের শুনানি শেষে রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন। এদিন ট্রাকচালক সুজন […]

বিস্তারিত পড়ুন

ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।’ অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ১৫০ জন ছাত্র […]

বিস্তারিত পড়ুন

ডেগেনহাম অ্যান্ড রেইনহামের এমপি মার্গারেট মুলানের বিজয় উৎসব

সাঈদ চৌধুরী জনপ্রিয় রাজনীতিক মার্গারেট মুলান ডেগেনহাম অ্যান্ড রেইনহামের এমপি হিসাবে পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় জনতা। সেন্টার ফর বাংলা স্টাডিজের উদ্যোগে শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় গ্রিনলেন ব্যাঙ্কোটিং হলে এক আনন্দঘন বিজয় উৎসবে তাকে বিশেষ সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে মার্গারেট মুলান এমপি লেবার দলের এবং স্থানীয় ভোটারদের […]

বিস্তারিত পড়ুন

জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক কমিটি’। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার উপস্থিতিতে ঘোষণা আসে নতুন এ অরাজনৈতিক প্ল্যাটফর্মের। এসময় ‘জাতীয় নাগরিক কমিটি’র পক্ষ হতে লিখিত বক্তব্যে বলা হয়- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে একটি ছাত্র-জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সহস্রাধিক শহিদ ও […]

বিস্তারিত পড়ুন

হাসিনার স্বৈরশাসন হটাতে তাদের অবদান অসামান্য

অবরুদ্ধ সময়। বন্দি গণতন্ত্র। শেখ হাসিনার একনায়কতন্ত্রে পিষ্ট দেশ। মত প্রকাশে বাধা। আইনি-বেআইনি হুমকি। খুন-গুম। মিডিয়ার বড় অংশ স্বৈরাচারের তোষণে ব্যস্ত। কেউ আবার লড়াই করেছেন অসীম সাহসিকতায়। তবুও অসহায় মানুষ। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে একদল বাংলাদেশি সাংবাদিক অকুতোভয়ে লড়ে গেছেন নিজ দেশের মানুষের জন্য, গণতন্ত্রের মুুক্তির জন্য। শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানে তাদের অবদান অবিস্মরণীয়। তারা […]

বিস্তারিত পড়ুন

১২ সেপ্টেম্বর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বো ইস্ট ওয়ার্ডের উপ-নির্বাচন

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বো ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর। কাউন্সিলর রাচেল ব্লেকের পদত্যাগের কারণে এই উপ-নির্বাচন হচ্ছে। গত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি লন্ডন এবং ওয়েস্টমিনস্টার আসনের এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বো ইস্ট ওয়ার্ডের উপ-নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। ৮ টি […]

বিস্তারিত পড়ুন

বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন হ্যারিস ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এক টেলিভিশন বিতর্কে উভয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এবিসির আয়োজনে মঙ্গলবার এ বিতর্ক অনুষ্ঠিত হবে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে। জুনে ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য হন। ডেমোক্রেট দলের […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। রোববার (৮ সেপ্টেম্বর ২০২৪) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের ৪৩টি পাসপোর্ট জব্দ করলো বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে বাংলাদেশের ৪৩টি পাসপোর্ট ও ৬টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএসএফ। বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলায় দায়িত্বরত বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে তারালি-১ সীমান্ত চৌকি এলাকার ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় চোরাচালানের একটি চেষ্টা ব্যর্থ করেন। […]

বিস্তারিত পড়ুন

মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইসরায়েলি বাহিনীর হাতে পশ্চিম তীরে তুর্কি-আমেরিকান কর্মীকে হত্যার নিন্দা জানিয়ে বলেছেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে আইনের সামনে জবাবদিহি করতে হবে। আমরা প্রতিটি প্ল্যাটফর্মে সে প্রচেষ্টা চালিয়ে যাব।’ শুক্রবার তিনি “পশ্চিম তীরে দখলদারি বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের” নিন্দা জানান। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস জেলার বেইতা শহরে অবৈধ […]

বিস্তারিত পড়ুন