সহস্রাধিক ছুরি অপসারণ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

টাওয়ার হ্যামলেটসের রাস্তাসমূহ থেকে ২০২৪ সালের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়ে সহস্রাধিক ছুরি অপসারণ করা হয়েছে। এটি সম্ভব হয়েছে পুরো বারো জুড়ে স্থাপন করা ছয়টি নাইফ এমনেস্টি বিন অর্থাৎ ছুরি বা ধারালো অস্ত্র ফেলার বিশেষ বিনের জন্য। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং একটি স্থানীয় গির্জার অর্থায়নে ওয়ার্ড ৪ উইপন্স নামের একটি দাতব্য সংস্থা এই বিনগুলো […]

বিস্তারিত পড়ুন

বিএনপির সাথে সরকার-ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব

বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পার না হতেই অন্তর্বর্তী সরকারের সাথে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সাথে নির্বাচনসহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে এ সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে দূরত্ব আরও প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি […]

বিস্তারিত পড়ুন

ইলিয়াস হোসেনের সাথে লাইভে এসে শেখ পরিবারকে হত্যার বিবরণ দিলেন রাশেদ চৌধুরী

সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে লাইভে এসে মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী বীর প্রতীক। জানালেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিভাবে শেখ পরিবারের পতন ঘটে। সেদিন শিশু রাসেলও এই হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি। রেডিওতে ঘোষণা হয়, শেখ মুজিব ইজ ডেড। তারপর চিত্র বদলে যায়। রাশেদ চৌধুরী বললেন, সারা দেশে মানুষের আনন্দ উল্লাশ […]

বিস্তারিত পড়ুন

সকল ধর্মের লোকজনের সাথে সহমর্মিতার সম্পর্ক নিয়ে বসবাস করতে চাই: ডা. শফিকুর রহমান

হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মের লোকজনের উদ্দেশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সাম্যের দেশ গড়তে চায়; যেখানে সকল ধর্মাবলম্বীর লোকজন আতঙ্কে থাকবে না। তারা এদেশে বসবাস করবে মর্যাদার সাথে। কেউ তাদের জানমাল এবং ইজ্জতে হাত দিবে না। সেইসাথে তিনি সাম্যের বাংলাদেশ গড়ার বাণী ঘরে ঘরে পৌঁছাতে জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান […]

বিস্তারিত পড়ুন

ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র, মানুষের বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের জনগণকে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। তিনি ২৪ জানুয়ারি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে ‘সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা ‘বাকশাল’ কায়েমের দিনটি’কে স্মরণ করে দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত এক বার্তায় (ফেসবুক-স্ট্যাটাস) এ আহবান জানান। তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘১৯৭৫ […]

বিস্তারিত পড়ুন

বিনয়ের সাথে বলবো, কেউ যেন চাঁদাবাজি ও দখল বাণিজ্য না করি : ডা. শফিকুর রহমান

জাতিকে সামনে এগিয়ে নিতে সীসাঢালা প্রচীরের মতো ঐক্য লাগবে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমি বিনয়ের সাথে বলবো এমন কোন হটকারী কাজ করবেন না; যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরি-চামারি না করি। চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, মামলা বাণিজ্য না করি। ফ্যাসিস্টদের যেন কোনরকম […]

বিস্তারিত পড়ুন

সাগরদিঘীরপাড়ে সরকারী জমি দখল নিয়ে বিএনপি নামধারী-এলাকাবাসী সংঘর্ষ

নগরীর সাগরদিঘিরপাড়ে সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতার অনুসারী ও এলাকাবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমআর পর থেকে দফায় দফায় ২ থেকে আড়াইঘন্টাব্যাপী চলে সংঘর্ষ। এসময় ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। এছাড়া ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় সরকারি জায়গা দখল করে একটি প্রকল্পের […]

বিস্তারিত পড়ুন

‘ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত পলাতক আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার মিথ্যাচারে পরিপূর্ণ’ : প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ জানিয়েছে যে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কর্তৃক প্রকাশিত গণহত্যার পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্যে পরিপূর্ণ। প্রধান উপদেষ্টার প্রেস উইং -এর ভেরিফায়েড ফেসবুক পেজ – সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতে আত্মগোপনে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান […]

বিস্তারিত পড়ুন

নতুন করে হামাসে যোগ দিল ১৫ হাজার যোদ্ধা

ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ১০ হাজার থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। মার্কিন গোয়েন্দা বরাতে এমন খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে ইসরাইলের জন্য ক্রমাগত হুমকি হিসেবেই থেকে যাচ্ছে হামাস। তবে এই যুদ্ধে একই পরিমাণ হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলে আভাস দিয়েছে গোয়েন্দারা। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) থেকে যুদ্ধবিরতিতে যায় […]

বিস্তারিত পড়ুন

হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া

দীর্ঘ ১৭ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় বেগম খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে তারেক বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে তার প্রয়াত ছোট […]

বিস্তারিত পড়ুন