দ্য টাইমস’র র‌্যাংকিংয়ে বসবাসের জন্য পূর্ব লন্ডনের সেরা স্থান টাওয়ার হ্যামলেটস

“দ্য টাইমস” কর্তৃক প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, টাওয়ার হ্যামলেটসকে পূর্ব লন্ডনের সেরা স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে বসবাসের জন্য ৩৩তম সেরা স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। টাওয়ার হ্যামলেটসকে প্রায়ই বলা হয় ‘একটি বোরোতেই লন্ডনের সবকিছু’। এর কারণ, এখানে টাওয়ার অফ লন্ডন, ইয়ং ভিএন্ডএ এবং মিউজিয়াম অফ লন্ডন ডকল্যান্ডস্ এর মতো বিশ্বমানের স্থাপনা রয়েছে, […]

বিস্তারিত পড়ুন

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ

চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এক বিবৃতিতে তিনি বলেন, “২৬ জানুয়ারি দুপুরের দিকে প্রেসক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ […]

বিস্তারিত পড়ুন

অভিবাসী পাঠানো নিয়ে ট্রাম্পের শর্ত মেনে নিলো কলম্বিয়া

অভিবাসী পাঠানো নিয়ে ট্রাম্পের শর্ত মানলো কলম্বিয়া। এরপর কলম্বিয়ার পণ্যের উপর থেকে ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার ট্রাম্পের। ক্ষমতায় এসেই দেশে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করতে শুরু করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিমানে তুলে তাদের পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে। এমনই দু’টি মার্কিন বিমানকে কলম্বিয়া অবতরণ করতে দেয়নি। যার জেরে কলম্বিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন […]

বিস্তারিত পড়ুন

তাবলীগের সাদপন্থি প্রধান মুরব্বিসহ ২৩ জনের জামিন বহাল

ইজতেমা মাঠে তাবলীগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আগামী ২৩ ফেব্রুয়ারি […]

বিস্তারিত পড়ুন

আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?

রাকিব হাসনাতবিবিসি বাংলাদেশে গত বছর অগাস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার অংশ হওয়া আন্দোলনকারী ছাত্রদের ঘনিষ্ঠরা দল গঠনের যে উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি। এ নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্নও উঠছে […]

বিস্তারিত পড়ুন

চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সাথে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে যান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিবের সাথে আছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সাথে ঐক্য জোরদার […]

বিস্তারিত পড়ুন

হদিস মিলেনি পুলিশের ১৮ অস্ত্রের, উদ্ধার হয়নি প্রদর্শিত অবৈধ অস্ত্র

এমজেএইচ জামিল : সিলেটের রাজপথে অবৈধ অস্ত্র প্রদর্শনের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। চিহ্নিত অস্ত্রবাজরাও গ্রেপ্তার হয়নি। এ ছাড়া ৫ই আগস্ট নগরীর ৬টি থানায় ১০১টি বিভিন্ন ধরনের অস্ত্র খোয়া গিয়েছিল। এরমধ্যে পুলিশ বেশির ভাগ অস্ত্র উদ্ধার করলেও এখনো হদিস নেই ১৮টি আগ্নেয়াস্ত্রের। জুলাই বিপ্লবের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো […]

বিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মঙ্গলবার বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর গ্র্যান্ডি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ করে এই বছরের শেষ দিকে একটি বড় […]

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের রাজনৈতিক দলের টার্গেটে বিএনপির ভোট

সমীর কুমার দে ডিডাব্লিউ, ঢাকা ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেজাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রংপুরে শহীদ আবু সাঈদের কবর থেকে শুরু করে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লংমার্চের মাধ্যমে এই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দলের নেতা কে হবেন? এই দলের নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে নানা জল্পনা […]

বিস্তারিত পড়ুন

পুতুলের ডব্লিউএইচও’র পরিচালক হিসেবে বাংলাদেশের মনোনয়ন নিয়মবহির্ভূত ছিল : দুদক

সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশের মনোনয়নের ভিত্তিতে পদায়নের লক্ষ্যে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেয়া হয়েছে। আজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এ ধরনের ব্যক্তি বাংলাদেশের মনোনয়নে ডব্লিউএইচও’র একটি সম্মানজনক পদে দায়িত্ব […]

বিস্তারিত পড়ুন