শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক বা সহকারী চন্দ্রনাথ রথকে বুধবার রাতে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বুধবার রাতে বাড়ি ফেরার সময়, উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে রাস্তার উপর চন্দ্রনাথ রথের গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হামলায় তার গাড়ির […]

বিস্তারিত পড়ুন

জাপানের পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করলেন ডা. শফিকুর রহমান এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি জাপানের হিরোশিমা শহরে অবস্থিত পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন। বুধবার (৬ মে ২০২৬) এই পার্ক ও মিউজিয়াম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষক ও সেখানে গবেষণারত প্রবাসী বাংলাদেশী পিএইচডি শিক্ষার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বলেছেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত ও নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। বুধবার (৬ মে ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল […]

বিস্তারিত পড়ুন

জাপানের নাগোয়া শহরে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত ডা. শফিকুর রহমান

জাপানের বৃহত্তর নাগোয়া শহরে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপিকে মঙ্গলবার (৫মে ২০২৬) প্রবাসীদের পক্ষ থেকে বিশাল নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া আবেগপূর্ণ সম্মান ও ভালোবাসায় সিক্ত ডা. শফিকুর রহমানের অনুভূতি প্রকাশও ছিল উষ্ণতায় পরিপূর্ণ। “প্রবাসীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর প্রবাসীরা […]

বিস্তারিত পড়ুন

সার্কুলার অর্থনীতিতে রূপান্তর শিল্পখাতের ভবিষ্যৎ সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সার্কুলার অর্থনীতিতে (সিই) রূপান্তর এখন আর শুধু পরিবেশগত আলোচনার বিষয় নয়, এটি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ প্রতিযোগিতা-সক্ষমতা, টেকসই প্রবৃদ্ধি এবং বিশ্ববাজারে অবস্থান শক্তিশালী করার অন্যতম প্রধান পূর্বশর্ত। বুধবার (৬ মে ২০২৬) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র যৌথ আয়োজনে বাংলাদেশে ‘সুইচ টু সিই পাইলট […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’

বিনোদন প্রতিবেদক: পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে পর্দা উঠছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই উৎসবের ২৭তম আসর শুরু হবে আগামী ১৭ই মে, রবিবার। এবছর উৎসবে প্রায় দশটি দেশের ৪০টিরও বেশী চলচ্চিত্র প্রদর্শীত হবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আরমেনিয়া এবং ইউক্রেন। উৎসবটি চলবে আগামী ২৩ মে শনিবার […]

বিস্তারিত পড়ুন

শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে শপথ নিয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। আজ বুধবার (৬ মে ২০২৬) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের […]

বিস্তারিত পড়ুন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে তিনি এ কথা বলেন। ২০১৩ সালে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশে সরকারি দলের সহিংসতায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’ আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন […]

বিস্তারিত পড়ুন

তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজয়ী বিজেপি

পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাত পৌনে ১০টা নাগাদ বেসরকারি ফলাফলে বিজেপি ১৬৭টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে ৫৯টি আসনে। যে ৬১টি আসনে ফলাফল ঘোষণা এখনো বাকি রয়েছে, সেগুলোর মধ্যে বিজেপি ৪১টি আর তৃণমূল কংগ্রেস ২০টি এগিয়ে রয়েছে। কংগ্রেস […]

বিস্তারিত পড়ুন