‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু

নুর নানজি বিবিসির সংস্কৃতি বিষয়ক প্রতিবেদক ‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু। উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদও ছাড়তে যাচ্ছেন তিনি। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এই সিদ্ধান্ত এলো। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে শুধু অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত […]

বিস্তারিত পড়ুন

দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান উদ্ভাবন, নীতি, কূটনীতি এবং সামাজিক আস্থা পুনর্গঠন। প্রশাসন ও উন্নয়ন শুধু কাঠামোগত পরিবর্তনের বিষয় নয়, এটি মানবিক মূল্যবোধ, ন্যায়বোধ এবং আধুনিক জ্ঞান ব্যবস্থার সমন্বয়। তিনি বলেন, আঞ্চলিক নীতি সমন্বয় ও গবেষণানির্ভর সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, […]

বিস্তারিত পড়ুন

গণভোটের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট কবে হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। আসিফ নজরুল জানান, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। […]

বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটসের এস্টেইটগুলোতে সিসিটিভির উন্নয়নে প্রায় ৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের উদ্বেগের অন্যতম একটি বিষয় হল এন্টি সোস্যাল বিহেভিয়ার বা অসামাজিক কার্যকলাপ, যা অতি সম্প্রতি জনজরিপে উঠে এসেছে। এর প্রেক্ষিতে টাওয়ার হ্যামলেটসের ২৬টি এস্টেইট ব্লকে সিসিটিভি অবকাঠামো উন্নয়নে ৩ দশমিক ৭ মিলিন পাউন্ড বিনিয়োগ করছে কাউন্সিল। ২০২২ সাল থেকে কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে এই খাতে ৪ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ বিনিয়োগ করেছে কাউন্সিল। […]

বিস্তারিত পড়ুন

বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?

সারা হাসান বিবিসি সাংবাদিক বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি সোনাও বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা রিজার্ভ হিসেবে জমা থাকে। ঐতিহাসিকভাবে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ সোনা দিয়েই গঠিত হতো এবং অতীতে একটি দেশের মুদ্রার মানও সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনার ভাণ্ডারের ওপর নির্ভর করতো। শিল্প উন্নয়ন ও বাণিজ্য লেনদেনে ডলারের ব্যবহার শুরু […]

বিস্তারিত পড়ুন

নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি

ইউএনবি : জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নির্বাচন ভবনের সামনে ও মেট্রোরেল স্টেশনের কাছে মার্কেটসংলগ্ন সড়কের পাশে মঞ্চ করে সমাবেশ শেষে ৮ দলের নেতারা ইসিতে স্মারকলিপি দেন। সমাবেশে নেতারা বলেন, জুলাই […]

বিস্তারিত পড়ুন

হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে ৩ মামলায় ৫৪ জনের সাক্ষ্য সমাপ্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা তিন মামলায় ৫৪ জনের সাক্ষীগ্রহণ সমাপ্ত হয়েছে। মামলাগুলোতে আরো অভিযুক্ত রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। এর […]

বিস্তারিত পড়ুন

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠক

মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। কমনওয়েলথ প্রতিনিধি দলে আরও ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, মিসেস ন্যান্সি কানিয়াগো, মি সার্থক রায়, মিসেস ম্যাডোনা লিঞ্চ। বুধবার ( ২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় […]

বিস্তারিত পড়ুন

বিপুল সংখ্যক জামিন দেয়ায় ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি, একটি বেঞ্চ একদিনে ৮০০ মামলায় জামিন দিয়েছেন

বিপুল সংখ্যক আসামির জামিন দেয়ায় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে। হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতি হলেন- বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। এদিকে জুলাই-আগস্টের একটি হত্যা মামলার আসামি আব্দুল হক প্রামাণিকের জামিন শুনতে বিব্রতবোধ করেছেন […]

বিস্তারিত পড়ুন

ইটালিতে ৫৪ লাখ বিদেশি নাগরিক, বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা

ইটালিতে বাড়ছে বিদেশি নাগরিকদের সংখ্যা৷ দেশটির মোট কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশ হলেন বিদেশি নাগরিক৷ শিক্ষার্থীদের ক্ষেত্রেও সংখ্যাটি ১১ দশমিক ৫ শতাংশ৷ ইটালির জনমিতি বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশন৷ ৩৪তম কারিতাস-মিগ্রান্তেস অভিবাসন প্রতিবেদনে বলা হয়েছে, ইটালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ, অর্থাৎ, অন্তত ৫৪ লাখ মানুষ বিদেশি৷ গত ১৪ অক্টোবর […]

বিস্তারিত পড়ুন