মনে হচ্ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি: ড. ইউনূসের ভাষণ সম্পর্কে ফখরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘের ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠধ্বনি শুনতে পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) আমেরিকার নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে ফখরুল বলেন, ‘প্রফেসর ইউনূস […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল। আপনাদের রেমিট্যান্সই তা বাঁচিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে আপনাদের রেমিট্যান্সই মূল চালিকা শক্তি।’ শনিবার ম্যানহাটনের নিউইয়র্ক মেরিয়ট মার্কুইসে (১৫৩৫ ব্রডওয়ে) অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল […]

বিস্তারিত পড়ুন

হজ প‍্যাকেজ ঘোষণা রবিবার: এবার সরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ, কমছে খরচ

আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া কিছুটা কমায় চলতি বছরের তুলনায় খরচও কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে প্যাকেজ ঘোষণা করা হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। এক্ষেত্রে চলতি […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘে রাজনৈতিক নেতাদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের বার্তা বহন করে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘আজ তারা (ছয় নেতা) একসঙ্গে বসে বিশ্বকে বার্তা দিয়েছেন যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।’ শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি […]

বিস্তারিত পড়ুন

উচ্চপর্যায়ের নৈশভোজে অংশগ্রহণ প্রধান উপদেষ্টার

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক উচ্চপর্যায়ের নৈশভোজে শ্রম আইন, শ্রমিকের অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তাসহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আলোচনায় অংশ নিয়ে […]

বিস্তারিত পড়ুন

চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্সের প্রতিনিধি দলের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মান্যবর রাষ্ট্রদূত মি. ঝৌ পিংজিয়ান এর নেতৃত্বে ৬ সদস্যের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল সৌজন্য বৈঠকে মিলিত হন। ভাইস প্রেসিডেন্ট মি. ঝৌ পিংজিয়ান এর সঙ্গে ছিলেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা বিষয়ক বিভাগের পরিচালক (সিপিআইএফএ) মি. ঝাও […]

বিস্তারিত পড়ুন

বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে : ড. বদিউল আলম মজুমদার

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ৪৬ হাজার মানুষদের মতামত নিয়ে জরিপ করা হয়েছে। এতে বেশিরভাগ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন। পুরোনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি। এজন্য সংস্কার কমিশনের পরামর্শও মানা হয়নি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। […]

বিস্তারিত পড়ুন

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে লন্ডন প্রবাসীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়

সাঈদ চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাথে আয়োজিত অনলাইন মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। আজ বুধবার নির্বাচন ভবনে ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি)’ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মতবিনিময় সভার আয়োজন […]

বিস্তারিত পড়ুন

এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’র বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই। আখতার আহমেদ জানান, ১১৫টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য […]

বিস্তারিত পড়ুন

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, একজন আটক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন সেখানে থাকা প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি। ইতিমধ্যে আখতার হোসেনকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে নিউইয়র্ক পুলিশ আটক করেছে বলে বিবিসিকে জানিয়েছেন নিউইয়র্ক-ভিত্তিক সাংবাদিক সঞ্জীবন […]

বিস্তারিত পড়ুন