বাংলাদেশ- তুরস্ক সম্পর্ক জোরদার ও রাষ্ট্র সংস্কারে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দিলেন ডা. শফিকুর রহমান

সাঈদ চৌধুরী: তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্টাডিজ বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা […]

বিস্তারিত পড়ুন

অন্যের ‘রাজনৈতিক গেমের ঘুঁটি’ নয়, আলেমদের নিজস্ব রাজনীতির খেলোয়াড় হওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

নিজস্ব রাজনৈতিক শক্তি গঠন, গবেষণা প্রতিষ্ঠান ও গণমাধ্যম প্রতিষ্ঠার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরমত সহিষ্ণুতা চর্চার ওপর গুরুত্বারোপ করে, আলেম-ওলামাদের অন্যের রাজনৈতিক খেলার ঘুঁটি না হয়ে নিজেদের সুনির্দিষ্ট নীতি, আদর্শ ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে স্বতন্ত্র রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৯ অক্টোবর […]

বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা করলে ছাড় নয়, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে নতুন উদ্যোগ, বিমানবন্দরে দেওয়া হলো ২৫টি ট্রলি; কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা কওমি মাদরাসায়ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে […]

বিস্তারিত পড়ুন

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। সংবাদপত্রে প্রকাশের জন্য দেওয়া এক বিবৃতিতে স্বাক্ষর করেন ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি গোলাম মর্তুজা, বিশিষ্ট ব্যবসায়ী ও লেখক মাহমুদুর রহমান সুমন, পরিষদের সিনিয়র সহসভাপতি […]

বিস্তারিত পড়ুন

তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে ডা. শফিকুর রহমানের সাক্ষাতে গণতন্ত্র, রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা

তুরস্কের পার্লামেন্টের স্পিকার অধ্যাপক ড. নুমান কুরতুলমুশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠক অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, বাংলাদেশের গাজীপুর সিটি […]

বিস্তারিত পড়ুন

জামায়াত বাদে ভোট মাত্র ৫.৫৫%! কিছু ইসলামী দলের ‘আস্ফালন’ নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সাঈদ চৌধুরী: ইসলামী দলগুলোর রাজনৈতিক শক্তি, নির্বাচনী বাস্তবতা এবং আলেম সমাজের পারস্পরিক বিভক্তি নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তাঁর প্রশ্ন, জামায়াতে ইসলামীকে বাদ দিলে ইসলামী দলগুলোর ভোটের হার যেখানে মাত্র ৫.৫৫ শতাংশ, সেখানে এত আস্ফালন কেন? ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1111907204763163 ‘ওয়াজে লাখো মানুষের সমাগম, কিন্তু তারা ভোটার […]

বিস্তারিত পড়ুন

নিকাব নিয়ে মন্তব্যের অভিযোগ: ঢাবির শিক্ষককে সব ক্লাস থেকে অব্যাহতি, তদন্ত ও শাস্তির দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’, ‘সন্ত্রাসী’ ও ‘বোমা মারতে পারেন’- এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। ঘটনার পর শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দিয়েছে বিভাগীয় একাডেমিক কমিটি। তাঁর কোর্সগুলোও অন্য শিক্ষকদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (৭ অক্টোবর ২০২৬) […]

বিস্তারিত পড়ুন

এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি, বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় ৩৫ উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির দীর্ঘমেয়াদি উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ টিতে। চুক্তির আওতায় রয়েছে চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিতিতে […]

বিস্তারিত পড়ুন

বিএনপির বিরুদ্ধে ‘মবতন্ত্র’ কায়েমের অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে ‘মবতন্ত্র’ কায়েমের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন। সাদিক কায়েম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর ‘মব কালচার’ শেষ হওয়ার কথা বলেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে সেই […]

বিস্তারিত পড়ুন

টেক্সটাইল খাতের সংকট সংসদে তুলবে জামায়াত, সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস

গ্যাস-বিদ্যুৎ, প্রণোদনা, কর-শুল্ক ও এলডিসি উত্তরণ নিয়ে বিটিএমএর উদ্বেগ বাংলাদেশের টেক্সটাইল খাতের চলমান সংকট ও নীতিগত জটিলতাগুলো জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে শিল্পের স্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছে দলটি। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর আমীর ও […]

বিস্তারিত পড়ুন