ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফুর, তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আজ

বাংলাদেশের রাজনীতিতে আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে যাওয়া সাহসী সংগ্রামী নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীকে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। মামলাটির তদন্ত প্রতিবেদন আজ দাখিলের জন্য নির্ধারিত রয়েছে। সাইফুর রহমানকে গত […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী বিরোধী দল সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তাকে মিথ্যা দাবি করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1922141265420940 শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ চ্যালেঞ্জ জানান। মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ […]

বিস্তারিত পড়ুন

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৯৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন […]

বিস্তারিত পড়ুন

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

তানজিম আনোয়ার ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে ঢাকা-জাপানের নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিমানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল […]

বিস্তারিত পড়ুন

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়

মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার ঘটনাটি নজিরবিহীন। শুধু দেশে নয়, বৈশ্বিক কূটনীতির ইতিহাসেও এমন ঘটনা বিরল। একটি দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে সফরে গেলে সাধারণত সেই দেশে নিযুক্ত রাষ্ট্রদূত তার সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে এর ব্যতিক্রম ঘটছে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে […]

বিস্তারিত পড়ুন

ফ্রান্সের দুই শহরে বিক্ষোভে নিষেধাজ্ঞা, প্যারিসে বাড়লো কারফিউয়ের মেয়াদ

জেমি হোয়াইটহেড এবং গ্যাব্রিয়েলা পমেরয় বিবিসি শহরের কিছু এলাকায় চলাচলে বিধিনিষেধ জারি রেখে সোমবার পর্যন্ত আংশিক কারফিউয়ের মেয়াদ বাড়াচ্ছে প্যারিস। অন্যদিকে, মার্সেই ও লিওঁ শহরে শনি ও রোববার সপ্তাহিক ছুটির সময় সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। ফ্রান্সের রাজধানীতে আবারও বিক্ষোভের আশঙ্কায় শনিবার ল্যুভ, ওর্সে ও পিকাসো জাদুঘরও বন্ধ থাকবে। জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং স্কুলের […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফিরলেন রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত জাপান সফরের আগে ঢাকায় ফিরেছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। অন্যদিকে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সমন্বয় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মু. নজরুল ইসলামকে টোকিওতে পাঠানো হয়েছে। ড. নজরুল টোকিওতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে […]

বিস্তারিত পড়ুন

এভারকেয়ারে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ […]

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান : রাজনাথ সিংয়ের দৃষ্টির সীমাবদ্ধতা || শহীদুল্লাহ ফরায়জী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানকে ভারতের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, আন্দোলনকারীরা ‘বাংলাদেশের মতো করে এখানেও ক্ষমতার পালাবদলের চেষ্টা’ করছেন। তার দাবি, ভারতের তরুণদের ‘অরাজক রাজনীতির দাবার ঘুঁটি’ বানিয়ে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেছেন, আন্দোলনকারীদের উদ্দেশ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তার মতে, […]

বিস্তারিত পড়ুন