ট্রাম্প তথ্যচিত্র সম্পাদনা নিয়ে সমালোচনার মুখে বিবিসির মহাপরিচালক ও বার্তা প্রধানের পদত্যাগ

আলেকস ফিলিপস এবং হেলেন বুশবি, বিবিসি কালচারাল রিপোর্টার বিবিসি প্যানারোমার এক তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য ভুলভাবে সম্পাদনার মাধ্যমে দর্শকদের বিভ্রান্ত করা নিয়ে সমালোচনার পর পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস। পাঁচ বছর ধরে এই পদে থাকা মি. ডেভি সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক ও পক্ষপাতিত্বের অভিযোগে […]

বিস্তারিত পড়ুন

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে আরিফ চেয়ারপার্সন ও ফখরুল ভাইস চেয়ারম্যান

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে চেয়ারপার্সন ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলামকে ভাইস চেয়ারম্যান করে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মোঃ আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ তথ্য জানানো হয়। […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টাকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্য ‘ভুল’ ও ‘অসম্মানজনক’

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাকে ‘ভুল’ এবং ‘কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ। একইসঙ্গে ঢাকা জানিয়েছে, ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্কের প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম ইউএনবিকে বলেছেন, ‘আমরা মনে করি, রাজনাথ সিংয়ের […]

বিস্তারিত পড়ুন

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি মহোদয় এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টে বিচার কার্য পরিচালনা করে থাকেন। দেশের বহুল আলোচিত […]

বিস্তারিত পড়ুন

সিলেট বিএনপির ৪০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বহিষ্কৃত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (৯ নভেম্বর ২০২৫) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় […]

বিস্তারিত পড়ুন

দেশের ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ঢাকা, খুলনা, বগুড়া-সহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে সাতজন ডিসির জেলা বদল করা হয়েছে। আট কর্মকর্তা নতুন করে পেয়েছেন ডিসির দায়িত্ব। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ […]

বিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তাই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই। আজ সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ড. আসিফ নজরুল বলেন, জাতীয় নির্বাচনে […]

বিস্তারিত পড়ুন

ধানখেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’, প্রার্থী পরিবর্তনে কতটা সাড়া দেবে বিএনপি

রাকিব হাসনাত বিবিসি বাংলাদেশের ফেনীর একটি সংসদীয় আসনে দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণার পর সেটি পুনর্বিবেচনার জন্য ক্রিকেটীয় স্টাইলে ‘রিভিউ’ আবেদন করে আলোচনায় এসেছেন ফেনীর একজন বিএনপি নেতা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিস্তীর্ণ ধানখেতে দাঁড়িয়ে মাথায় হ্যাট পরিহিত ওই নেতা ক্রিকেটের আম্পায়ারদের মতো করে রিভিউ আবেদন করছেন। জেলা বিএনপির ওই নেতার […]

বিস্তারিত পড়ুন

গাজীপুরে গ্রেপ্তার নিয়ে অপপ্রচার: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ সাতজনকে আটক করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলেছে সেনাবাহিনী। সেই সঙ্গে এ ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন […]

বিস্তারিত পড়ুন

আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির […]

বিস্তারিত পড়ুন