বিশ্বের ‘বসবাস অযোগ্য’ শহরগুলোর তালিকায় ঢাকা সপ্তম

বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকা প্রকাশ হয়েছে। এ তালিকায় শেষ দিক থেকে সাত নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। অর্থাৎ ‘বাস অযোগ্য’ শহরের তালিকায় ঢাকার স্থান সপ্তম। লন্ডনভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এ তালিকা প্রকাশ করেছে। ইআইইউ করা রিপোর্টে ১৭২টি শহরের তালিকায় বসবাস অযোগ্য হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এবার ১৬৬তম। মহামারির ধাক্কা সামলে উন্নত […]

বিস্তারিত পড়ুন

আফগানিস্তানে ভূমিকম্প : নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া আরো কয়েক শ’ লোক আহত হয়েছেন বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। ভূমিকম্পে আক্রান্ত অনেক এলাকা বেশ প্রত্যন্ত। সেখানকার হতাহতের খবর এখনো কর্মকর্তাদের হাতে এসে পৌঁছায়নি। ফলে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকতিয়া এলাকার তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ আমিন হুজাইফা বলেন, বিধ্বস্ত স্থানগুলো […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, ফুসফুসে আক্রমণ করতে পারে সাব-ভ্যারিয়েন্ট

যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। জাতীয় স্বাস্থ্য বিষয়ক স্কিম (এনএইচএস)-এর ডাটা থেকে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যে অমিক্রন সাব ভ্যারিয়েন্ট এমনভাবে রূপান্তরিত হয়েছে যে, তা ফুসফুসকে টার্গেট করতে পারে। এর ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, নতুন করে কোভিড ঢেউ শুরু হতে পারে। ইতিমধ্যে ইংল্যান্ডের হাসপাতালে রোগি ভর্তি বেড়ে গেছে। গত এপ্রিল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অমিক্রনের দুটি […]

বিস্তারিত পড়ুন

সি‌লে‌টের বন্যার্তদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দিলো যুক্তরাজ্য

দেশের সিলেট অঞ্চলের ভয়াবহ বন্যা দুর্গতদের জন্য জরুরি ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে ব্রিটিশ হাইক‌মিশন। ২২ জুন, বুধবার ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক বিজ্ঞপ্তিতে জা‌নায়, সিলেটের জন্য যুক্তরাজ্যের বরাদ্দ ৪ লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় পাঁচ কোটি টাকা)। ব্রিটিশ হাইক‌মিশন জানায়, সিলেটের বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তার জন্য যুক্তরাজ্য পাঁচ কোটি টাকার বেশি […]

বিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যেতে মানতে হবে যেসব নির্দেশনা

আগামী ২৫ জুন, শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়ায় সুধী সমাবেশে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দের ঢাকা হতে মাওয়াগামী গমনাগমন রুট ব্যবহারে কতিপয় নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনাসমূহ হলো : ১. ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকা হতে আগত আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দের গমনাগমন রুট : ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন চাঁনখারপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে […]

বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএস’র ফল প্রকাশ

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও […]

বিস্তারিত পড়ুন

হেলিকপ্টারযোগে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বেরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তিনি তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিন জেলা পরিদর্শনে রওনা হন। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন। সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ১টায় […]

বিস্তারিত পড়ুন

মদিনা মুনাওয়ারায় বইমেলা

১১টি রাষ্ট্রের তিন শতাধিক প্রকাশনীর অংশগ্রহণে সউদী আরবের পবিত্র নগরী মদিনা মুনাওয়ারায় শুরু হয়েছে দশদিনব্যাপী বইমেলা। নগরীর কিং সালমান কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো মেলার পর্দা উঠে বৃহস্পতিবার। সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ-সংস্থার (লিটারেচার, পাবলিশার্স অ্যান্ড ট্রান্সলেশন অথরিটি) স্ট্র্যাটেজিক ‘বুক ফেয়ার্স’ উদ্যোগের অংশ হিসেবে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সংস্থাটির অন্যতম লক্ষ্য হচ্ছে- দেশের বিভিন্ন অঞ্চলে জমকালো বইমেলার আয়োজন […]

বিস্তারিত পড়ুন

সিলেটে ঘরে-বাইরে এখনো পানি, দুর্ভোগ কমছে না

হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট থেকে সিলেট ও সুনামগঞ্জ শহরে কোনো কোনো এলাকায় বন্যার পানি কিছুটা কমলেও সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি নেই। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না। সিলেট নগরীর উপশহর পানিতে টইটুম্বুর। সুনামগঞ্জ পৌর এলাকার ৯০ ভাগ মানুষ এখনো পানিবন্দী। হবিগঞ্জ-মৌলভীবাজার ও সিলেটের ফেঞ্চুগঞ্জে দ্রুত পানি বাড়ছে। হবিগঞ্জের খোয়াই, মৌলভীবাজারের মনু সহ আশপাশের […]

বিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় পিকেএসএফ এর কোটি টাকার বরাদ্দ

বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিতে প্রাথমিকভাবে ১.৯৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ২১ জুন, মঙ্গলবার পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক মো: মাহুফুজুল ইসলাম শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ বার্তা জানানো হয়। বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণের জন্য […]

বিস্তারিত পড়ুন