স্হানীয় কাউন্সিলর থেকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের ওড়িশা রাজ্যের একটি জেলার একজন সাধারণ কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাসের অংশ হয়ে গেছেন। সরকারি দপ্তরে করণিক, স্কুল শিক্ষিকা, কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী, রাজ্যপাল থেকে ভারতের রাষ্ট্রপতি ভবন ‘রাইসিনা হিল’-এর পথযাত্রায় শেষ পর্যন্ত প্রতিপক্ষ যশবন্ত সিনহাকে পরাজিত করে নিজের কর্মজীবনের একটা বৃত্ত পূরণ করলেন দ্রৌপদী। সাঁওতাল পরিবারে […]

বিস্তারিত পড়ুন

কে-টু চূড়ায় প্রথম বাংলাদেশি ওয়াসফিয়া নাজরীন

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় পা রেখেছেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। ২২ জুলাই, শুক্রবার বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত ১৭ জুলাই কে-টুর চূড়ায় উঠার জন্য যাত্রা শুরু করেন ওয়াসফিয়া নাজরীন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী। রেনেটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই […]

বিস্তারিত পড়ুন

ইমরান খানের মতো চ্যালেঞ্জ করার সাহস আগে কেউ করেনি

‘প্রথমে তারা আপনাকে উপেক্ষা করে, তারপর তারা আপনাকে নিয়ে হাসাহাসি করে, তারপর তারা আপনার সাথে যুদ্ধ করে, তারপর আপনি জয়ী হন’। এটা সঠিক। আপনি জিতবেন, প্রতিক‚লতা যাই হোক না কেন। আমেরিকান ট্রেড ইউনিয়নবাদী নিকোলাস ক্লেইন সঠিক ছিলেন। আমাদের সমস্ত সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক রাজবংশ ইমরান খানের বিরুদ্ধে লড়াইয়ে বাহিনীতে যোগ দিয়েছে, যাকে প্রথমে ধূর্ত হিসাবে বরখাস্ত করা […]

বিস্তারিত পড়ুন

পুতিন ও সৌদি ক্রাউন প্রিন্সের ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার (২১ জুলাই) জ্বালানি তেলের বাজার নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক প্রিন্স সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পুতিন ও সৌদি শাসকের মধ্যে এই ফোনালাপ […]

বিস্তারিত পড়ুন

ট্রেনের ছাদে যাত্রী নেয়া যাবে না : হাইকোর্ট

দুর্ঘটনা ঠেকাতে ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে। বৃহস্পতিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা দেন। শুনানিকালে রেলওয়ের তিন কর্মকর্তাকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, রেলে এত অব্যবস্থাপনা কেন থাকবে? কেন টিকিটে […]

বিস্তারিত পড়ুন

১০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান

চীনের দক্ষিণ-পশ্চিমের একটি রেস্তোরাঁয় ১০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। ওই রেস্তোরাঁয় নৈশভোজ করতে আসা এক অতিথি রেস্তোরাঁর বাইরের উঠানে ডাইনোসরের পায়ের ছাপটি আবিষ্কার করেন। রেস্তোরাঁটি চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরে অবস্থিত। সেখানে খুঁজে পাওয়া পায়ের ছাপগুলো দুইটি সরোপড ডাইনোসরের। সরু লম্বা গ্রিবা, লম্বা লেজ, ছোট্ট মাথা আর বিশাল দেহী সরোপড ডাইনোসর […]

বিস্তারিত পড়ুন

ইরান সফরে পুতিন ও এরদোয়ান ত্রিপাক্ষিক বৈঠক

সিরিয়ার সংকট নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইরানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশের বাইরে কোনো দেশ সফর করছেন প্রেসিডেন্ট পুতিন। একই দিনে ইরানে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানও। গতকালই তিন দেশের নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। পুতিনের […]

বিস্তারিত পড়ুন

গুগলকে ৩৭৩ মিলিয়ন ডলার জরিমানা করল রাশিয়ার

মনগড়া খবর প্রকাশের অভিযোগে গুগলকে ৩৭৩ মিলিয়ন ডলার বা ২১১ কোটি রুবল জরিমানা করেছেন রাশিয়ার একটি আদালত। মস্কোর দাবি, ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে বারবার শতর্ক করার পরও গুগল ইউক্রেন অভিযান নিয়ে মিথ্যা খবর প্রকাশ করে আসছিল।আপত্তিকর এসব লেখা সরিয়ে না নেওয়ায় ১৮ জুলাই, সোমবার রাশিয়ার আদালত গুগলকে বিশাল অংকের ওই জরিমানা করেন। আদালত ইতিপূর্বে […]

বিস্তারিত পড়ুন

এনাম আলী এমবিই ছিলেন বৃটেনে কারিশিল্পের পথিকৃৎ

সাঈদ চৌধুরী কারি কিং হিসেবে পরিচিত কারি অস্কার খ্যাত বৃটিশ কারি এওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই রোববার (১৭ জুলাই ২০২২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউ-ন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এনাম আলী এমবিই বৃটেনে কারিশিল্পের একজন পথিকৃৎ। তিনি ছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, […]

বিস্তারিত পড়ুন

পাঞ্জাবে বড় জয় পেয়েছে ইমরান খানের দল

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে বড় জয় পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেখানে ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১৫টিতে জয় পেয়েছে পিটিআই। অন্যদিকে পিএমএল-এন জয় পয়েছে মাত্র চারটি আসনে। ফলে পাঞ্জাব প্রদেশের নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের হাতে। এদিকে পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক […]

বিস্তারিত পড়ুন