একসঙ্গে কাজ করে আমরা এ ঝড় থেকে বেরিয়ে আসতে পারব: লিজ ট্রাস

দ্বায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের নব নিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘আমাদের দেশ ওইসব মানুষেরাই গড়েছেন যারা নিজেদের কাজ করেন। আমি নিশ্চিত, একসঙ্গে কাজ করে আমরা জ্বালানি সংকট, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক মন্দার যে ঝড় যুক্তরাজ্যকে আঘাত করেছে সে ঝড় থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আমরা আমাদের অর্থনীতি পুনঃনির্মাণ করতে পারব এবং আধুনিক দক্ষ ব্রিটেন হয়ে […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

বরিস জনসন পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন লিজ ট্রাস। ৬ সেপ্টেম্বের, মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে যুক্তরাজ্যের রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেন লিজ। সেখানেই তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আহ্বান জানান রানি এলিজাবেথ। এরপর তিনি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণ শেষে বিমানে করে লন্ডনে চলে যান লিজ ট্রাস। এখন তিনি আজ মঙ্গলবার […]

বিস্তারিত পড়ুন

মানিচেঞ্জারদের ডলার দিতে অপারগ বাংলাদেশ ব্যাংক

গ্রাহকের চাহিদা থাকা স্বত্বেও নগদ ডলার দিতে পারছে না মানিচেঞ্জাররা। কারণ, খোলাবাজারে ডলারের তীব্র সংকট রয়েছে। তাই ব্যাংকগুলোর মতো মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলোও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সহায়তা চায়। তবে সে প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মানিচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি একেএম ইসমাইল হক বলেন, এখন ডলার সংকট চলছে। অনেক গ্রাহক আসেন। চাহিদা অনুযায়ী ডলার […]

বিস্তারিত পড়ুন

৯ হাজার ফিলিস্তিনি ঘরবাড়ি ভেঙে দিয়েছে ইসরাইল

জাতিসংঘ জানিয়েছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের প্রায় নয় হাজার ঘরবাড়ি ধ্বংস করেছে এবং এতে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সমন্বয়কারীর অফিস থেকে প্রকাশিত রিপোর্ট এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের ইনফরমেশন সেন্টার গতকাল এই তথ্য তুলে ধরেছে। রিপোর্ট অনুসারে, ইহুদিবাদী ইসরাইলের সেনাদের ধ্বংস এবং উচ্ছেদ অভিযানের কারণে এই সময়ে ১৩ […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন আমীর আব্দুস সালাম

সাঈদ চৌধুরী চলে গেলেন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, বিলেতে মুসলিম কমিউনিটির শ্রদ্ধেয় মুরব্বি, দাওয়াতুল ইসলাম ইউকে এণ্ড আয়ার‘র প্রতিষ্ঠাতা আমীর একেএম আব্দুস সালাম। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জিউ‘ন। গত শুক্রবার (২ সেপ্টেম্বর ২০২২) তিনি লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। রেখে গেছেন এক পুত্র ও দুই কন্যা সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী। তাঁর ইন্তেকালের খবরে দেশ-বিদেশের […]

বিস্তারিত পড়ুন

রাশিয়া-জার্মানি পরস্পরকে দুষছে

রাশিয়ার গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাজপ্রম গত বুধবার নর্ড স্ট্রিম-১ বাল্টিক সাগর পাইপলাইনের কারিগরি ত্রুটি ঠিক করতে তিনদিনের জন্য জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। শনিবার পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল। কিন্তু নতুন কারিগরি ত্রুটির কথা বলে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে গ্যাজপ্রম। দুই দেশের মধ্যে গ্যাস প্রবাহ বন্ধ করারয় পরস্পরকে দোষারোপ […]

বিস্তারিত পড়ুন

সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড

নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মিয়ানমারের একটি সামরিক আদালত এই রায় দিয়েছেন। অং সান সু চির আইনজীবীর বরাত দিয়ে এই তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সু চি এখন ১১টি মামলায় ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ বাকি রয়েছে৷ […]

বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কার ৫টি ঐতিহাসিক মসজিদ সংস্কারের উদ্যোগ

পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক পাঁচটি মসজিদ সংস্কারের উদ্যোগ নিয়েছে সউদি সরকার। ঐতিহাসিক মসজিদগুলোর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এ পাঁচ মসজিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মসজিদগুলোর সুরক্ষা, সংস্কার, স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তনের মধ্যে স্থাপত্য সৌন্দর্য্য বজায় রাখতে এই বিশেষ উদ্যাগ নিয়েছে সউদি সরকার। এর মধ্যে প্রথমে সংস্কার করা হবে মিনা প্রান্তের জামারাত আল আকাবায় অবস্থিত আব্বাসি […]

বিস্তারিত পড়ুন

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গতি ঊর্ধ্বমুখী

গত দুই বছরে করোনার হানা ও এ বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অবস্থা নাজুক। টালমাটাল এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়েও নানা উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। কিন্তু এর মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো প্রবাসীদের রেমিট্যান্স আশা জাগাচ্ছে। জুলাই মাসের পর আগস্টেও রেমিট্যান্সের গতি অনেক ঊর্ধ্বমুখী। বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয় জুলাইয়ের […]

বিস্তারিত পড়ুন

শোক ও শ্রদ্ধায় প্রিন্সেস ডায়ানাকে স্মরণ

গতকাল বুধবার ২৫তম মৃত্যুবার্ষিকীতে শোকার্ত ভক্তরা স্মরণ করলেন প্রিন্সেস ডায়ানাকে। ফ্রান্সের প্যারিসের আন্ডারপাসের উপরে ব্রিজে ফুল দিয়ে ও চিরকুট বার্তায় তারা স্মরণ করেছেন ব্রিটিশ রাজপরিবারের এই আলোচিত সদস্যকে। তিনি ১৯৯৭ সালের ৩১ আগস্ট একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন। প্রিন্সেস ডায়ানা মাত্র ৩৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। মোটরবাইক নিয়ে তাড়া করা ফটোগ্রাফারদের থেকে দূরে […]

বিস্তারিত পড়ুন