জিল্লে শাহ হত্যা মামলায় আগাম জামিন ইমরান খানের

মঙ্গলবার লাহোর হাইকোর্ট পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে নিহত পিটিআই কর্মী জিল্লে শাহের মৃত্যুর বিষয়ে তথ্য ও প্রমাণ গোপন করার সাথে যুক্ত একটি মামলায় গ্রেফতার-পূর্ব জামিন নিশ্চিত করেছে। পিটিআই কর্মী আলি বিলাল, যিনি জিল্লে শাহ নামেও পরিচিত, গত ৮ মার্চ পার্টির সমাবেশের সময় নিহত হন। পোস্টমর্টেম রিপোর্টে তার শরীরে ২৬টি আঘাতের চিহ্ন সনাক্ত করা হয়েছিল। […]

বিস্তারিত পড়ুন

মামুনুল হকের ২য় বিয়ে বৈধ দাবি করে সাক্ষী দিলেন মামলার বাদির ছেলে!

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দায়ের করা ধর্ষণ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলার বাদির ছেলে আব্দুর রহমান ও সোনারগাঁওয়ের সাংবাদিক এনামুল হক বিদ্যুতের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ মামলায় […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে অবাধ নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে যুক্তরাষ্ট্র অবিচল রয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি। সোমবার হোয়াইট হাউজে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয় জন কংগ্রেসম্যান। […]

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্য ও প্রতিবেশী দেশ নিয়ে ‘নৌ জোট’ গঠনের ঘোষণা ইরানের

প্রতিবেশী বেশ কয়েকটি দেশ এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ নিয়ে ‘নৌ জোট’ গঠনের ঘোষণা দিয়েছে ইরান। জোটে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশ থাকতে পারে। পাশাপাশি ভারত এবং পাকিস্তানকেও এই জোটে দেখা যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এ ঘোষণা দেন। তবে শাহরাম ইরানি জোটের গঠন কেমন […]

বিস্তারিত পড়ুন

লোডশেডিং আরো বাড়বে, বন্ধ হয়েছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র!

কয়লার অভাবে বন্ধ হল পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। আজ সোমবার (৫ জুন) থেকে অবশিষ্ট ইউনিটও বন্ধ হয়ে গেল। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড় বিদ্যুতের চাহিদা ১৩ থেকে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট। এর বিপরীতে গড়ে প্রতিদিন ১২ থেকে […]

বিস্তারিত পড়ুন

প্রেসিডেন্ট হিসেবে আবারো শপথ নিলেন এরদোগান

সাঈদ চৌধুরী টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বাংলাদেশের রাষ্ট্রপতিসহ বিশ্বের ৭৮টি দেশের নেতৃবৃন্দ এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শনিবার (৩ জুন ২০২৩) তিনি এ শপথ নেন। আঙ্কারার পার্লামেন্টে এরদোগান বলেন, আমি রাষ্ট্রপতি হিসেবে মহান তুর্কি […]

বিস্তারিত পড়ুন

আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না : শেখ হাসিনা

আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ নিজের পায়ে চলবে, কারো মুখাপেক্ষী হয়ে নয়। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে তা নিয়ে মাথাব্যাথা করে কোনো লাভ নাই। ২০ ঘণ্টা প্লেন জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাইডেনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ছয় কংগ্রেসম্যানের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধে এবং বাংলাদেশের জনগণের জন্য অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচনের সুযোগ তৈরিতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহবান জানিয়েছেন ছয় মার্কিন কংগ্রেসম্যান। সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেনকে লেখা ঐ চিঠিটি গত শুক্রবার নিজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। তিনি ছাড়াও ঐ চিঠিতে স্বাক্ষর […]

বিস্তারিত পড়ুন

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ১৭১, আহত ৮০০

ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০০ জনের বেশি। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওডিশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ,পাকিস্তানসহ ‘অখণ্ড ভারতের’ মানচিত্র দিল্লির সংসদ ভবনে

ভারতের নতুন সংসদ ভবনে একটি ‘অখণ্ড ভারত’এর মানচিত্র রাখা হয়েছে, যেখানে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা – সব দেশগুলিকেই দেখানো হয়েছে। ‘অখণ্ড ভারত’-এর ধারণাটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের মূল মতাদর্শগত চিন্তার অন্যতম। ওই ধারণায় বলা হয়ে থাকে, প্রাচীন কালে ইরান থেকে বর্তমানের মিয়ানমার, উত্তরে তিব্বত, নেপাল, ভূটান আর দক্ষিণে […]

বিস্তারিত পড়ুন