দুই এডিসিসহ ৯ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

আইনজীবীদের পদযাত্রায় হামলার অভিযোগে কোতোয়ালি জোনের এডিসি মুহিত, লালবাগ জোনের এডিসি শহিদুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া বাদী হয়ে এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ডগ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান। মামলার আসামিরা হলেন- কোতোয়ালি জোনের এডিসি […]

বিস্তারিত পড়ুন

গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না: জামায়াত

গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কারাগারে অন্তরীণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সহ আটক সকল নেতা-কর্মীকে মুক্তি দিয়ে সরকারকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহবান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। আজ বুধবার সকালে রাজধানীর রামপুরায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের বিচারের নামে সরকারের প্রতারণা অবসানের সময় এসেছে : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশ সরকার অবশ্যই শ্রম আইনকে অস্ত্র বানানো বন্ধ করতে হবে এবং অবিলম্বে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা এবং ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। এমন দাবি জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার এক বিবৃতিতে বলেছে, বিচারের নামে সরকারের এই প্রতারণা অবসান করার সময় এসেছে। গ্রামীণ টেলিকম বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস কর্মসংস্থান সংক্রান্ত […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনের প্রশিক্ষণ নিতে রাশিয়া যাবেন ইসি কর্মকর্তা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাশিয়ার কাছ থেকে অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তাই নির্বাচনের প্রশিক্ষণ নিতে রাশিয়া যাবেন ইসি কর্মকর্তা। এজন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসানুল কবির ফেরদৌসকে প্রশিক্ষণের জন্য রাশিয়া পাঠাচ্ছে সংস্থাটি। চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে সম্প্রতি পাঠানো এ সংক্রান্ত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। ইসির উপসচিব মোহাম্মদ নুরুল […]

বিস্তারিত পড়ুন

এক্সেলসিয়র সিলেটের ইজিএম ২৫ সেপ্টেম্বর

এক্সেলসিয়র সিলেট লিমিটেডের স্পেশাল জেনারেল মিটিং (ইজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার বেলা সাড়ে ১১টায় লন্ডনে (26 Fisher Street, London E16 4DH, UK) অনুষ্ঠিত হবে। এতে সকল ডাইরেক্টর/ শেয়ারহোল্ডার তথা ইনভেস্টরগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য কোম্পানির পক্ষ থেকে ম্যানেজিং ডাইরেক্টর আহমদ আলি অনুরোধ জানিয়েছেন।

বিস্তারিত পড়ুন

ইসরাইলের সাথে সৌদি আরবের স্বাভাবিকরণ আলোচনা বন্ধ

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সমস্ত আলোচনা বন্ধের সিদ্ধান্তের কথা বাইডেন প্রশাসনকে জানিয়ে দিয়েছে সৌদি আরব। সৌদি মালিকানাধীন ইলাফ পত্রিকায় রোববার ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ওয়াশিংটন থেকে তারা এবিষয়ক নিশ্চিত তথ্য পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকার ফিলিস্তিনিদের কোনো ধরনের ছাড় দিতে নারাজ […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। আজই প্রেসিডেন্ট রায়িসি তার সফরসঙ্গীদের নিয়ে বিমানে উঠবেন বলে কথা রয়েছে। নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেবেন রায়িসি। এছাড়া তিনি আমেরিকায় বসবাসকারী ইরানিদের এক সমাবেশে বক্তব্য রাখবেন। যুক্তরাষ্ট্রের সাথে কোনো […]

বিস্তারিত পড়ুন

সরকার সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারতে চায়: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার মাওলানা সাঈদীর মতো খালেদা জিয়াকেও মারতে চায় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার দুপুরে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলায় বগুড়া থেকে রাজশাহীর রোড মার্চের কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজশাহী বিভাগে ‘তারুণ্যের রোডমার্চ’ […]

বিস্তারিত পড়ুন

ছয় বছরের মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা না নিলে তামাদি

মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ছয় বছরের মধ্যে সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন না করলে সরকারের দায় তামাদি হয়ে যাবে। সদ্য প্রণীত সরকারি ঋণ আইন, ২০২২-এ এ কথা বলা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারের পক্ষে রাষ্ট্রীয় গ্যারান্টি ও কাউন্টার গ্যারান্টি দিতে পারবে। অর্থ বিভাগ ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগ বা কর্তৃপক্ষ রাষ্ট্রীয় […]

বিস্তারিত পড়ুন

মানবাধিকারকর্মী আদিলুর ও এলানের রায়ে দেশে বিরোধী মত দমনের শঙ্কা বেড়েছে : নিউইয়র্ক টাইমস

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাদের এ সাজা দেন। আদালতের এ আদেশের ফলে দেশটিতে নতুন করে ভিন্নমত দমনের মাত্রা বৃদ্ধি […]

বিস্তারিত পড়ুন