নয়াপল্টনে বিএনপির সমাবেশে জনসমুদ্র

রাজধানী ঢাকা আজ জনসমুদ্রে পরিনত হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ লোকে লোকারণ্য। দুপুর ২টায় মহাসমাবেশ করার কথা। গত রাত থেকেই সেখানে জনতার ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ মিছিলে মিছিলে এগিয়ে চলেছেন নয়াপল্টনের দিকে। দুপুরের পূর্বেই দলীয় ও জাতীয় পতাকা হাতে নেতা-কর্মীদের মিছিল-শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ তীব্রতর হচ্ছে

গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণ তীব্রতর হচ্ছে। ইসরায়েলি যুদ্ধবিমান প্রচণ্ড হামলা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী বলেছে যে তাদের স্থল বাহিনী এই অঞ্চলে “অপারেশন সম্প্রসারণ” করছে। গাজা ভূখণ্ডে বিশাল বিস্ফোরণ দেখা গেছে। তীব্র বোমাবর্ষণে গাজা উপত্যকায় ইন্টারনেট এবং ফোন পরিষেবাগুলি বন্ধ হয়ে পড়েছে। মূলত বহির্বিশ্ব এবং একে অপরের থেকে ২.৩ মিলিয়ন লোককে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। হামাস […]

বিস্তারিত পড়ুন

২৪ জানুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। আগামী বছরের ২৪ জানুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসিপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দুই দিন পর এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানাবে নির্বাচন কমিশন। চলতি বছরের নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের কিছু আসনের সীমানা পুনর্নির্ধারণের কারণে তা কয়েক […]

বিস্তারিত পড়ুন

মানবিক কারণে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছে জর্ডান। ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট দিয়েছেন ১৪ সদস্য। অপরদিকে ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিলেন। যে চৌদ্দ সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য: সৌদিসহ ১০টি আরব রাষ্ট্র

শান্তির জন্য শনিবার কায়রো সম্মেলনের পর সৌদি আরব এবং অন্য নয়টি রাষ্ট্র বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি প্রদান করেছে। এতে ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, বিশেষ করে গাজায় ৭ অক্টোবর ২০২৩ তারিখে শুরু হওয়া চলমান উত্তেজনাকে সম্বোধন করা হয়েছে। বিবৃতিতে নিরীহ বেসামরিক মানুষের ক্রমাগত ক্ষতিকে অমানবিক এবং আন্তর্জাতিক কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একই […]

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে অস্ত্রোপচার করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতিতে তারা সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বেগম জিয়াকে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়। সেখানে যকৃতের ধমনিতে সফলভাবে অস্ত্রোপচার শেষে তাকে […]

বিস্তারিত পড়ুন

গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ব্রাসেলসে এক বৈঠকের পর গাজায় জরুরী ভিত্তিতে ত্রাণ পৌঁছানোর জন্য “মানবিক করিডর এবং যুদ্ধ বিরতির” আহ্বান জানাতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ খুবই স্বল্প পরিমাণে পৌঁছাচ্ছে। সর্বশেষ গাজায় ত্রাণ সহায়তা নিয়ে আরো ১২টি ট্রাক ঢুকেছে। কিন্তু সেখানে এখনো কোন জ্বালানি পৌছায়নি। হামাস বলেছে, গাজা উপত্যকায় […]

বিস্তারিত পড়ুন

গাজায় প্রবেশের আগে ইসরায়েলের যত হিসাব-নিকাশ

ফ্রাঙ্ক গার্ডনার, বিবিসি নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা বেশ কয়েকদিন ধরে ইসরায়েল আভাস দিয়ে যাচ্ছে যে, তাদের বিশাল সৈন্য বাহিনী হামাসকে চিরতরে নিশ্চিহ্ন করতে গাজায় অভিযান চালানোর জন্য প্রস্তুত। ইসরায়েলের ডিফেন্স ফোর্স-আইডিএফের তিন লাখ সংরক্ষিত সেনা সদস্যকে ডাকা হয়েছে এরই মধ্যে। গাজা সীমান্তের অন্যপাশে ইসরায়েল অংশের ছোট ছোট শহর, মাঠ আর শস্যক্ষেত সব এখন ট্যাংক, গোলা বারুদ […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের হামলায় গাজায় আল-জাজিরার সাংবাদিকের স্ত্রী-সন্তান নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আল–জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল–দাহদুহর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। গাজার একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তাঁরা নিহত হন। আল–জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মেদ মোয়াদাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়ায়েল আল–দাহদুহ আল–জাজিরার আরবির সাংবাদিক। তিনি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে সরেজমিন প্রতিবেদন করছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চল খালি করে দেওয়ার নির্দেশ দেয়। […]

বিস্তারিত পড়ুন

গাজায় আর কত শিশুকে জীবন দিতে হবে : স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

গাজা উপত্যকায় যুদ্ধবিরতিকে সমর্থন করার জন্য যুক্তরাজ্য সরকার এবং প্রধান বিরোধী দলের কাছে বুধবার তার দাবি পুনর্ব্যক্ত করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। তিনি জানতে চেয়েছেন, ‘গাজা উপত্যকায় আরো কত শিশুকে মরতে হবে?’ স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) এই নেতা মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে আলোচনায় বসেছিলেন। গ্লাসগোতে রেডিও ক্লাইডের মাধ্যমে তার কাছে আলোচনার বিষয়ে […]

বিস্তারিত পড়ুন