‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদ এবং দায়িত্বকালে নানা অনিয়ম নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’। প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর সদর উপজেলায় ১৬০ বিঘা জমির ওপর বিস্তৃত ভাওয়াল রিসোর্টের এক-চতুর্থাংশ শেয়ারের মালিকানা বেনজীরের পরিবারের হাতে। রিসোর্টের একটি বড় অংশই বনের জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে কালের কণ্ঠ’র অনুসন্ধানে এমন […]

বিস্তারিত পড়ুন

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত : জামায়াত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩১ মার্চ ২০২৪) এক বিবৃতিতে তিনি বলেছেন, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত। বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের সর্বত্র ছড়িয়েছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ

নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ ইসরায়েলের সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেশটিতে গভীর রাজনৈতিক বিভাজন আবারো প্রকাশ্যে রুপ নিয়েছে। গত ৭ই অক্টোবর হামাসের সাথে যুদ্ধ শুরুর পর এই বিরোধ কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও এখন ইসরায়েলের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী নেমে এসেছে। ইসরায়েলের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভকারীরা এক ধরনের অনড় অবস্থান নিয়েছে। জেরুজালেমের […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি হামলায় আল-শিফা হাসপাতালে শতাধিক প্রাণহানি

গাজায় আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অবরোধ ও হামলায় আরো শতাধিক রোগী নিহত হয়েছেন। এদিকে গাজার ৯ হাজার রোগীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। আল জাজিরার খবরে বলা হয়, গাজার মিডিয়া অফিস বলছে, গত ১৩ দিন ধরে অবরোধ ও ইসরায়েলি হামলায় আল-শিফা হাসপাতালে ৪০০ জনেরও বেশি রোগী, বাস্থ্যসেবা কর্মী ও বাস্তুচ্যুত মানুষ […]

বিস্তারিত পড়ুন

বিএনপি ও অন্যান্য দলের নেতাদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

রাজধানী ঢাকায় বড় পরিসরে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে জাতীয় রাজনীতিবিদ-সহ বিশিষ্টজনদের সরব উপস্থিতি দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে। বিএনপি ও অন্যান্য দলের গুরুত্বপূর্ণ নেতারা ইফতারে অংশ নিয়েছেন। শনিবার (৩০ মার্চ ২০২৪) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সকল বাধা ও […]

বিস্তারিত পড়ুন

এমএপিএস’র আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাঈদ চৌধুরী বিলেতে বাংলাদেশী পেশাজীবী এবং উচ্চ শিক্ষার জন্য আগতদের নিয়ে শুক্রবার (২৯ মার্চ ২০২৪) ইস্ট লন্ডনের বারাকা ইটারিতে এক আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুসলিম এসোসিয়েশন অব প্রফেশনাল এন্ড স্টুডেন্ট (MAPS) এই ইফতার ও আলোচনা সভার আয়োজন করে। এমএপিএস প্রেসিডেন্ট হাসানুল বান্নার সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মেহদি হাসান ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা ও সেবা […]

বিস্তারিত পড়ুন

বাইডেনের সঙ্গে নেতানিয়াহু লড়াই বাধাতে চায়, এবার তাঁর রক্ষা নেই

আলন পিনকাস জালিয়াতি করে গোটা জাতিকে কীভাবে যুদ্ধের মধ্যে টেনে আনা হলো? একই কায়দায় কীভাবে একটি পরাশক্তিকে (মিত্র) যুদ্ধে টেনে আনার চেষ্টা করা হলো? একটা যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব থেকে কীভাবে একটা দেশকে একঘরে করে ফেলা হলো? এসব প্রশ্নের উত্তর জানতে বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জিজ্ঞাসা করো। কারণ, এই সব বিষয়ের ‘মেধাস্বত্ব’ নেতানিয়াহুর নামে। গত বছরের […]

বিস্তারিত পড়ুন

বদরের যুদ্ধকে কেন বিশ্বের ইতিহাস নির্ধারক যুদ্ধের একটি মনে করা হয়?

ড. আকিল আব্বাস জাফরি সৌদি আরবের মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তর অবস্থিত। প্রায় ১৪০০ বছর আগে এই প্রান্তরে এক যুদ্ধ হয়, যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ‘ইতিহাস-নির্ণায়ক’ যুদ্ধ হিসেবে। আশ্চর্যের বিষয়, সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান ছিল কঠোর

দিল্লিতে ভারতীয় থিংক ট্যাংক ‘অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে’র এক অনুষ্ঠানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিকবৃন্দ বলেছেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশের সংসদীয় নির্বাচনের পক্ষে কঠোর অবস্থান ছিল ভারতের। এই নির্বাচনকে কোন ভাবেই প্রশ্নবিদ্ধ বলা যাবে না। জো বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে যে, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে আমেরিকার অতি-সক্রিয়তাকে ভারত যে মোটেই পছন্দ করছে না। ভারতের কঠোর […]

বিস্তারিত পড়ুন

গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক আদালতের নির্দেশ

সাঈদ চৌধুরী অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য, জল, জ্বালানি এবং অন্যান্য সরবরাহের সুবিধা দেওয়ার মাধ্যমে দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েলের প্রতি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালত (আইসিজে)। বৃহস্পতিবার আইসিজের বিচারকেরা সর্বসম্মতিক্রমে এ নির্দেশ দেন। আইসিজে বলেছেন, গাজার ফিলিস্তিনিরা দুর্বিষহ জীবন যাপন করছেন। সেখানে দুর্ভিক্ষ ও ক্ষুধা ছড়িয়ে পড়ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, প্রায় ছয় মাস ধরে গাজায় আকাশ ও স্থলপথে […]

বিস্তারিত পড়ুন