বাংলাদেশে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন হিউম্যান রাইটস কমিশনার ফলকার ট্যুর্ক৷ এক বিবৃতিতে তিনি এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন৷ বাংলাদেশে চলমান আন্দোলনে কয়েক ডজন মৃত্যু ও অসংখ্য আহত হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফলকার ট্যুর্ক বলেন, ‘‘শিক্ষার্থীদের উপর হামলা বিশেষভাবে মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য৷ এই হামলাগুলোর নিরপেক্ষ, তাৎক্ষণিক ও […]

বিস্তারিত পড়ুন

সাবেক মেয়র জাহাঙ্গীর আহত, পিএস নিহত

* নরসিংদীতে কারাগার থেকে বেরিয়ে গেছে শতাধিক বন্দি * পল্টন শান্তিনগর রণক্ষেত্র খবর বিবিসি ঢাকা রাজধানীর উত্তরার আজমপুরে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালে হামলায় শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আহত ও তার ব্যক্তিগত সহকারি (পিএস) নিহত হয়েছেন।নিহত ব্যক্তিগত সহকারির নাম আতিকুর রহমান জুয়েল। ঢাকার রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর, পল্টনসহ […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ, রাজধানীর যাত্রাবাড়ী এলাকয় পুলিশের সাথে সংঘর্ষ চলছে

আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি৷ এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আজ শুক্রবারও পুলিশের সংঘর্ষ চলছে৷ যাত্রাবাড়ী থানা এলাকায় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ অন্যদিকে শনির আখড়ার কাজলা অংশে অবস্থানরত আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন৷ শুক্রবার […]

বিস্তারিত পড়ুন

উত্তাল বাংলাদেশ, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। চাকরিতে সব ধরনের সংরক্ষণ বাতিল করার দাবি নিয়ে পথে নেমেছে ছাত্রসমাজ। আনন্দবাজার লিখেছে, পুলিশ এবং দেশের শাসকদল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অনেকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ১৯। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, নিহতের সংখ্যা ২৭। পিটিআইয়ের হিসাবে, […]

বিস্তারিত পড়ুন

বিটিভি ও সেতু ভবনসহ ১৫ সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন

বাংলাদেশ থেকে প্রকাশিত প্রধান সব দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম জুড়ে রয়েছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতা ও হতাহতের খবর। আন্দোলন চলাকালে অগ্নি সংযোগ নিয়ে বণিক বার্তার প্রথম পাতার খবর, ‘বিটিভি ও সেতু ভবনসহ ১৫ সরকারি- বেসরকারি স্থাপনায় আগুন’। প্রতিবেদনে বলা হচ্ছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে বৃহস্পতিবার […]

বিস্তারিত পড়ুন

সারা দেশে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত, ইন্টারনেট সেবা বন্ধ

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক সংঘাত-সহিংসতা হয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। রাজধানীর উত্তরায় পাঁচ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের অন্যান্য স্থান থেকেও আসছে ক্ষয়ক্ষতির খবর। অন্তত ১৯ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ইন্টারনেট সার্ভিস ব্যাহত বাংলাদেশে বৃহস্পতিবার রাত নয়টা থেকে […]

বিস্তারিত পড়ুন

সিলেট সীমান্তে ৫ বছরে ৮ বাংলাদেশির মৃত্যু

সমীর কুমার দে ঢাকা সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা প্রায়ই ঝুঁকি নিয়ে ভারতে যান। প্রতিবেশী দেশে যেতে গিয়ে প্রাণও যায় তাদের৷ গত ৫ বছরে মৃত্যু হয়েছে অন্তত ৮ জন বাংলাদেশির। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের একাংশ মনে করেন দারিদ্র্যের কারণেই মৃত্যু-ঝুঁকি আছে জেনেও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন অনেকে৷ সর্বশেষ গত রবিবার সন্ধ্যা […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ পুলিশ ও ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক!

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভয়ংকর পরিস্থিতি বিরাজমান। পুলিশ ও ছাত্রলীগের হামলায় হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। সরকারের পক্ষে একতরফা নিউজ করার অভিযোগে আন্দোলনকারীরা বিটিভি ভবনে হামলা করেছে। বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট দুটি হ্যাক করা হয়েছে৷ আসলে কারা ওয়েবসাইট দুটি হ্যাক করেছে, তা জানা যায়নি৷ www.police.gov.bd ও www.bsl.org.bd দুটিতে ক্লিক করলে দেখা যায় দ্য রেজিস্ট্যান্স […]

বিস্তারিত পড়ুন

বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ, সম্প্রচার বন্ধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা নিয়ে উত্তপ্ত গোটা বাংলাদেশ৷ সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এদিকে সরকারের পক্ষে মিথ্যা ও একতরফা নিউজ করার অভিযোগে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বিটিভি ভবনে হামলা করেছে। রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে বিকেল তিনটার দিকে ওই হামলা চালানো হয়েছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় কর্মকর্তা–কর্মচারীরা […]

বিস্তারিত পড়ুন

কোটা আন্দোলন: আলোচনায় রাজি সরকার, বিচার বিভাগীয় কমিটি গঠন

ডয়চে ভেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার বলেছেন, এই আলোচনার জন্য দুজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আনিসুল হক বলেন, ‘‘আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখন এ আলোচনা হবে।’’ তিনি জানান, তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। […]

বিস্তারিত পড়ুন