পিনাকীর ভোট জরিপে এগিয়ে জামায়াত

এই মুহুর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন?– এমন প্রশ্নের মাধ্যমে অনলাইন ভিডিও প্লাটফর্ম ইউটিউবে ভোট জরিপ চালিয়েছেন লেখক ও স্যোশাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, ‘অভ্যুত্থানকারীদের নতুন দলের (যদি হয়)’ মধ্যে এ ভোটের আয়োজন করা হয়। দেখা গেছে, জরিপে ভোট দিয়েছে এক […]

বিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে কমিশনারদের নাম সুপারিশ করতে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের জন্য দুই জনের নাম সুপারিশ করবে কমিটি। সার্চ কমিটির অন্য […]

বিস্তারিত পড়ুন

প্রধান বিচারপতির ৪ নভেম্বর ফুলকোর্ট সভা আহ্বান

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।আগামী সোমবার ৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এর দোতলায় কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ […]

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলার কার্যক্রম বাতিল

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার ১০টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলার কার্যক্রম বাতিল করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে বুধবার (৩০ অক্টোবর ২০২৪) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা […]

বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে কমিটি গঠন হয়েছেঃ তথ্য উপদেষ্টা

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এই আন্দোলনে যেসব সাংবাদিক শহীদ ও আহত হয়েছেন, তাঁরা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। সরকারের পক্ষ থেকে তাঁদের সম্মাননা জানানো হবে। ৩০ অক্টোবর, বুধবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের (১ম পর্যায়) কল্যাণ অনুদানের চেক বিতরণ […]

বিস্তারিত পড়ুন

‘আমেরিকা – সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই’

‘আমেরিকা – সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই’ মানবজমিন পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম। এ খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাড়া মিলছে না। এ ইস্যুতে সেনা প্রশাসন থেকেও মতামত দেয়া হয়েছে। অপসারণ ইস্যুতে সায় নেই বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রেরও। এমন অবস্থায় রাষ্ট্রপতিকে অপসারণ করতে মাঠে নামা ছাত্র আন্দোলনের নেতারা কী করবেন? […]

বিস্তারিত পড়ুন

জামায়াত নেতাদের সাথে আইআরআই এবং ইউএসএইড প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (আইআরআই) এর সিনিয়র অফিসিয়ালস কেন্ট প্যাট্টন রিসার্ড রোয়ার এবং বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর যোশুয়া রোসেনব্লুম ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ এবং ইউএসএইড (USAID) বাংলাদেশ অফিসের মি. লুবাইন মাসুম চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় সাক্ষাৎকালে তারা জামায়াত নেতৃবৃন্দের সাথে […]

বিস্তারিত পড়ুন

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থান অনেক ভালোঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

পৃথিবীর অনেক দেশের তুলনায় মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। মধ্যপ্রাচ্য-সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সে বিবেচনায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের হার অনেক কম এবং দিন দিন পরিস্থিতির আরো উন্নতি ঘটছে। ২৯ অক্টোবর, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার Volker Turk এর নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক […]

বিস্তারিত পড়ুন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম এখন বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। বিভিন্ন ভাষাভাষী নৃ-গোষ্ঠীসহ এখানকার সকল অধিবাসীর জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ ২৯ অক্টোবর, মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে বাংলাদেশে […]

বিস্তারিত পড়ুন

বিএনপি যেভাবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে

রাকিব হাসনাতবিবিসি যৌক্তিক সময়ে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেয়ার পাশাপাশি প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে নির্বাচনি এলাকাগুলোয় সক্রিয় হয়ে উঠেছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। জনসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগ দেয়া এবং নিজ নিজ এলাকায় দলের প্রতিটি ইউনিটকে পুনর্গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছেন তারা। এর মূল উদ্দেশ্য হলো আগামী নির্বাচনের জন্য […]

বিস্তারিত পড়ুন