আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে : রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সকল মতের আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।’ শনিবার (২ নভেম্বর ২০২৪) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উলামা বিভাগের উদ্যোগে উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির […]

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এর কমিটি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এর কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২রা নভেম্বর) গণভবনের গেটে এক প্রেসব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এই কমিটি ঘোষণা করেন। কমিটির আহ্বায়ক হিসাবে থাকবেন কিউরেটর, শিক্ষক, লেখক ও ফিল্ম মেকার ড. এবাদুর রহমান। কমিটিতে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। কমিটির অন্যান্য সদস্য হলেন, […]

বিস্তারিত পড়ুন

মার্কিন নির্বাচন : ইলেক্টোরাল কলেজের খুঁটিনাটি

মার্কিন প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন না, ইলেক্টোরাল কলেজ নামে একটি ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু কী এই ইলেক্টোরাল কলেজ? এটা কিভাবে কাজ করে? অনেকের কাছেই ইলেক্টোরাল কলেজ একটি জটিল বিষয় মনে হতে পারে। এমনকি অনেক মার্কিন নাগরিকও এই বিষয়টিকে সহজে বুঝে উঠতে পারেন না। চলুন একটু ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করে দেখা যাক। […]

বিস্তারিত পড়ুন

স্পিকারের কার্যালয়ের আর্থিক ও প্রশাসনিক বিষয়গুলো তত্ত্বাবধান করবেন আইন উপদেষ্টা

জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দেখবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা সম্পর্কে সংবাদ সম্মেলনে জানান তিনি। শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক […]

বিস্তারিত পড়ুন

হেজবুল্লাহর প্রধান কে এই নাইম কাসেম

লেবাননের হেজবুল্লাহ তাদের উপ মহাসচিব (ডেপুটি সেক্রেটারি জেনারেল) নাইম কাসেমকে নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। গত মাসে (সেপ্টেম্বরের শেষ দিকে) দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় সংগঠনটির অন্যান্য সিনিয়র সদস্যদের সাথে হেজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। নাইম কাসেম হেজবুল্লাহর কয়েকজন সিনিয়র নেতাদের একজন যারা ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন। ২৭শে সেপ্টেম্বর হাসান নাসরাল্লাহর মৃত্যুর […]

বিস্তারিত পড়ুন

লেখক আবুল আসাদের স্ত্রী জেবুন নেসার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের স্ত্রী বেগম জেবুন নেসা ৩১ অক্টোবর ভোর ৪টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি স্বামী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩১ অক্টোবর বাদ জোহর রাজধানী ঢাকার মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকায় ১ম […]

বিস্তারিত পড়ুন

বিমান হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার পর ইসরায়েলে পাল্টা হামলার জন্য সামরিক কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এর ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগের দুই দেশ একাধিকবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা ও […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সফরকারী সর্বোচ্চ পর্যায়ের অস্ট্রেলীয় কর্মকর্তা হিসেবে তিনি প্রধান উপদেষ্টাকে জানান, তার সরকার ঢাকায় আবারও ভিসা কেন্দ্র চালু এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে আলোচনা চালাতে আগ্রহী। অধ্যাপক ইউনূস দেশের […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ‘আর্লি ভোট’ দিলেন ছয় কোটিরও বেশি ভোটদাতা

ভোটের দিন ভিড় কমাবার এবং ভোটদাতাদের সুবিধা করে দেয়ার জন্য আগেই একদিন ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা থাকে যুক্তরাষ্ট্রে। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য বলছে, ছয় কোটিরও বেশি ভোটদাতা আর্লি ভোটিং-এর সুবিধা নিয়েছেন। ইলেকশন ল্যাবের দায়িত্বে থাকা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তিনি কলোরাডো, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া-সহ ছয়টি ল্যাবের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন ছয় […]

বিস্তারিত পড়ুন

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর (এ্যাবসিলিউট) করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া […]

বিস্তারিত পড়ুন