৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল : পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার ‘ভুতুড়ে’ বিল! ঘটনাটি জানাজানি হওয়ার পর মাগুরা পল্লী বিদ্যুতের জিএমকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী […]

বিস্তারিত পড়ুন

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযু ক্তিভিত্তিক কাজে দক্ষ করে তুলতে সিলেটে কয়েকটি এআই ট্রেনিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, প্রথমে সিলেট থেকে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে বিভাগের অন্য জেলাগুলোয় সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং ও আন্তর্জাতিক আইটি […]

বিস্তারিত পড়ুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া […]

বিস্তারিত পড়ুন

একাত্তর নিয়ে বক্তব্যের পর পাকিস্তানের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতার বৈঠক স্বাস্থ্যমন্ত্রীর

একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে ভারতের হাত মেলানোর অভিযোগ নিয়ে বক্তব্যের পরপরই পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সহযোগিতা, ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম বাণিজ্য, পাকিস্তানে বাংলাদেশি ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানি এবং বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়। আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন […]

বিস্তারিত পড়ুন

মৌচাক ভেবে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে চাঁদাবাজরা: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গভীর রাতে জুলাইযোদ্ধা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের […]

বিস্তারিত পড়ুন

ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের কারণ কী?

সজল দাসবিবিসি গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনের দেয়াল। ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে টিকা ও চিকিৎসা দেওয়ার সরঞ্জাম। চেয়ার, টেবিল, এসিসহ সব আসবাবপত্রও লণ্ডভণ্ড। দেখে মনে হচ্ছে যেন ধ্বংসস্তূপ। শনিবার দুপুরে সরেজমিন এমন পরিস্থিতিই দেখা গেল ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি এর কার্যালয়ে। বৃহস্পতিবার গভীর রাতে প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্থানীয় সরকার, […]

বিস্তারিত পড়ুন

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে মহিলা জামায়াতের সেমিনার ও মতবিনিময়

বাংলাদেশ সফররত তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এ সভায় তুরস্কের নারী প্রতিনিধিদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া […]

বিস্তারিত পড়ুন

সাভারে পুলিশ সদস্যকে হত্যা: গ্রেফতার মারুন কারাগারে, রিমান্ড শুনানি রোববার

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার এজাহারভুক্ত আসামি মারুনকে (২০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর […]

বিস্তারিত পড়ুন

ককটেল ইস্যুতে পাটওয়ারীকে ‘জিজ্ঞাসাবাদ করা উচিত’ মন্তব্য ডিএমপির

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, নাসীরুদ্দীন […]

বিস্তারিত পড়ুন