২০২৩-২৪ অর্থবছরের নতুন বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস হয়েছে। ২৬ জুন, সোমবার জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে এই বাজেট পাস হয়। এর আগে গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার কোটি ৭৮৫ কোটি টাকার বাজেট সংসদে ঘোষণা করেন। এবার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল ‘উন্নয়ন […]

বিস্তারিত পড়ুন

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ৫ জামাত

প্রতি বছরের মত এবারও ঈদুল আজহার দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুন, বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকাল ৭টার প্রথম জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন ২৬ জুন, রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি করবেন; মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল […]

বিস্তারিত পড়ুন

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশিদের নেয়ার ইস্যুতে রিভিউ করতে জাতিসংঘের প্রতি অ্যামনেস্টির আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিয়োগ করার বিষয়ে জাতিসংঘকে রিভিউ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে বলা হয়েছে, শান্তিরক্ষী মিশনে যারা নিয়োজিত হবেন তাদের কোনো মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড থাকা উচিত নয়। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাক্রোইক্সের বাংলাদেশ সফরের আগে নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ […]

বিস্তারিত পড়ুন

ফ্রান্সের ‘নাইটহুড অফ দ্য অর্ডার অফ মেরিট’ সম্মাননা পেলেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমানকে ফ্রান্সের সম্মানজনক ‘নাইটহুড অফ দ্য অর্ডার অফ মেরিট’ (শেভালিয়র দু লর্দরা দু মেরিত) পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত ২২ জুন, বৃহস্পতিবার ফ্রান্সের রাষ্ট্রপতি এর পক্ষে ফরাসি রাষ্ট্রদূতের বাসভবন গুলশানে ড. মুস্তাফিজকে সম্মানসুচক ব্যাজ পরিয়ে দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি […]

বিস্তারিত পড়ুন

মানবাধিকার প্রশ্নে মুখ খুললেন মোদি, দ্বিপাক্ষিক স্বার্থে কৌশলী বাইডেন

মুশফিকুল ফজল আনসারী, হোয়াইট হাউস থেকেঃ সমস্যা, সম্ভাবনা, মৈত্রির বন্ধন আবার সমালোচনা, এমনকি ৭৫ আইন প্রণেতার যৌথ চিঠি চালাচালির মাঝেই তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে সোচ্চার প্রেসিডেন্ট জো বাইডেন যেমন ভবিষ্যত কৌশলের হিসেব কষে মোদিকে বলেছেন ‘স্বাগত’। অন্যদিকে নিজেকে নিরাপদ জোনে রাখার কৌশল বেছে নিয়েছেন মোদি। ২২ […]

বিস্তারিত পড়ুন

নুর-মোসাদ বৈঠকের তথ্য ভুল প্রমানিত হলে আমি খুবই খুশি হবোঃ ফিলিস্তিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের উচিত তাকে চ্যালেঞ্জ না করে বরং তথ্য বা তথ্যের উৎসকে চ্যালেঞ্জ করা। ২৩ জুন, শুক্রবার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত ২২ জুন, বৃহস্পতিবার রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা […]

বিস্তারিত পড়ুন

ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা শুরু, চলবে ২৫ জুন পর্যন্ত

রাজধানী ঢাকায় শুরু হলো প্রথম ‘ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা ২০২৩’। ‘বিনিয়োগকারী, প্রযোজক, ব্যবসায়ী এবং ভোক্তাদের মধ্যে ব্যবধান কমিয়ে ভুটানে তৈরি এবং ভুটানে বেড়ে উঠা’ এই থিমে বাণিজ্য ও বিনিয়োগ মেলা বাংলাদেশ ও ভুটানের ব্যবসা, উদ্যোক্তা এবং পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক তৈরি করতে সুযোগ অন্বেষণের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম প্রদান করবে। পাশাপাশি আশা করা হচ্ছে দুই […]

বিস্তারিত পড়ুন

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় ১১ দূতাবাস-হাইকমিশনের উদ্বেগ প্রকাশ

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর ভয়াবহ হামলা চালিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে ‘মিডিয়া ফ্রিডম কোয়ালিশন’ (এমএফসি)। ২২ জুন, বৃহস্পতিবার এমএফসি এক বিবৃতিতে বলেছে, তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে […]

বিস্তারিত পড়ুন

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মো. আশরাফুল আলম (হিরো আলম) প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ ২২ জুন, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অশোক কুমার বলেন, আপিল শুনানিতে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলম ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান মনোনয়ন ফিরে পেয়েছেন। এর ফলে এই […]

বিস্তারিত পড়ুন

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

চাকরিচ্যুত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ২১ জুন, বুধবার ঢাকার বিশেষ জজ আদালত–৬–এর বিচারক মঞ্জুরুল ইমাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে মিজানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। রায়ে ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার […]

বিস্তারিত পড়ুন