ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে

প্রায় দুই মাসের অনিশ্চয়তার পর ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন৷ মিশেল বার্নিয়ে জাতীয় ঐক্য সরকার গড়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অঙ্গীকার করেছেন৷ প্রায় দুই মাস ধরে রাজনৈতিক অনিশ্চয়তার পর ফ্রান্সে অবশেষে সরকার গড়ার উদ্যোগ দেখা যাচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নের প্রাক্তন ব্রেক্সিট মধ্যস্থতাকারী হিসেবে অভিজ্ঞ এই রক্ষণশীল রাজনীতিক বিভিন্ন দলের সমর্থন নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে […]

বিস্তারিত পড়ুন

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর ছেলে শিরহান শরিফ তমালকে অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) রাতের দিকে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তমাল বৈষম্যবিরোধী […]

বিস্তারিত পড়ুন

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গ্রেফতার

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন শাজাহান খান। তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন […]

বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মদ ইউনূস: ‘শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে জনসম্মুখে বিচার করা উচিত’

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের এক বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। “হ্যাঁ, তাঁকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা চালিয়েছেন, জনসম্মুখে তার বিচার হওয়া উচিত, ” ড. ইউনুস […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ নেতা-কর্মীরা দিশেহারা, আপা পালাইছে, মানতেই কষ্ট হয়

তারেকুজ্জামান শিমুলবিবিসি বাংলাদেশে গত ২৩শে জুন ঘটা করে দলের ৭৫ বছরপূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। গত পাঁচই অগাস্ট গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শীর্ষ নেতারাও অনেকে […]

বিস্তারিত পড়ুন

আরিফিন শুভর প্লট বরাদ্দ বাতিল হচ্ছে

অভিনেতা আরিফিন শুভকে ‘সংরক্ষিত কোটায়’ বরাদ্দ দেওয়া রাজউকের ১০ কাঠার প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শুভর সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বুধবার (৫ সেপ্টেম্বর) রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, “বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর […]

বিস্তারিত পড়ুন

সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করার কোন সিদ্ধান্ত হয়নি

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’ এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা […]

বিস্তারিত পড়ুন

নোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বৃহস্পতিবার (৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।  প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ […]

বিস্তারিত পড়ুন

দেশব্যাপী ‘শহিদি মার্চ’ শুরু

আওয়ামী লীগ সরকারের পতন এবং স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এক মাস পূর্তিতে গণজাগরণের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সারাদেশে ‘শহিদি মার্চ’ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের […]

বিস্তারিত পড়ুন

সিইসিসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি হাবিবুল আউয়াল। অপর চার নির্বাচন কমিশনারও পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। সম্মিলিতভাবে নির্বাচন কমিশন […]

বিস্তারিত পড়ুন