আবদি মোহাম্মদ বো ইস্ট ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত

লন্ডন বারো অব টাওয়ার হ্যামলেট্‌স কাউন্সিলের বো ইস্টে নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবদি মোহাম্মদ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি কাউন্সিলর পদে জয় লাভ করেন। লেবার পার্টির কাউন্সিলর মোহাম্মদ আবদি মোট ১,২৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির রুপার্ট জর্জ পেয়েছেন ৭২২ ভোট। কনজারভেটিভ পার্টির প্রার্থী রবিন উইলিয়াম এডওয়ার্ডস পেয়েছেন ২৩৯ ভোট, লিবারেল […]

বিস্তারিত পড়ুন

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রোববার (১৫ সেপ্টেম্বর ২০২৪) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। উন্নয়ন সহযোগিতা চুক্তির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, যে চুক্তি আগে হয়েছিল সেটার সঙ্গে আরও ২০০ মিলিয়ন যোগ […]

বিস্তারিত পড়ুন

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

রিয়াদে বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট পরিষেবা চালু করেছে। দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দূতাবাস মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, গণমাধ্যম প্রতিনিধি ও সৌদি আরবে বসবাসকারী উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মানুষ উৎসাহের সাথে অংশ […]

বিস্তারিত পড়ুন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ছয় ব্রিটিশ কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে তাদের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এফএসবি নামে পরিচিত নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তাদের বহিষ্কার করা হবে। মস্কোতে ব্রিটিশ দূতাবাস তাৎক্ষণিকভাবে এপির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই বহিষ্কারের […]

বিস্তারিত পড়ুন

শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে আমাদের এখনও অনেক দূর এগুতে হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনও অনেক দূর এগুতে হবে। কারণ, বিশ্বের অধিকাংশ দেশে এখনও গণতন্ত্রের দুর্বলতা বিদ্যমান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন। ‘ব্যক্তিগতভাবে আমি ও আমার দল বিশ্বাস করে, গণতন্ত্রের নীতিগুলো প্রচার ও সমুন্নত রাখার কোন […]

বিস্তারিত পড়ুন

পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করায় জামায়াতের গভীর উদ্বেগ

শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর ও ঢাকার আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের মুখে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করছে। এসব এলাকার পোশাক শিল্পের শ্রমিকরা তাদের বেতনভাতা পরিশোধ ও […]

বিস্তারিত পড়ুন

‘মিডিয়া ল্যাংগুয়েজ অন ইসলাম এন্ড মুসলিম্স’ গ্রন্থ ব্রিটেনের মূলধারায় সাড়া জাগিয়েছে

সাঈদ চৌধুরী ব্রিটেনের লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক, ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী ব্রিটিশ-বাংলাদেশী লেখক ও গবেষক ডক্টর সালমান আল-আযামী সম্পাদিত Media Language on Islam and Muslims : Terminologies and Their Effects (ইসলাম ও মুসলিম সম্পর্কিত মিডিয়ার ভাষা : পরিভাষা এবং তার প্রভাব) শীর্ষক গ্রন্থটি মূলধারায় ব্যাপক সাড়া জাগিয়েছে। ডক্টর সালমান-সহ ১০জন শীর্ষস্থানীয় […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বৈঠক আয়োজন করেছে স্পেন

ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং গাজায় যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগে শুক্রবার মাদ্রিদে মিলিত হয়েছেন ইউরোপীয়, আরব ও মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা। বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রবিষয়ক, ইউরোপীয় ইউনিয়ন ও সহযোগিতা মন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বলেন, ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে একটি যৌথ ইউরোপীয়, আরব ও ইসলামিক জোটের উদ্দেশ্যে আজ আমরা মাদ্রিদে একত্রিত হয়েছি। […]

বিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে দু’টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে সন্ত্রাসী রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এক ক্ষুদে বার্তায় এ […]

বিস্তারিত পড়ুন

‘হাসিনার ফ্লাইট যেভাবে রেডারের বাইরে রাখা হয়েছিল’

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ‘How Hasina’s flight was kept off radar’ অর্থাৎ, ‘হাসিনার ফ্লাইট যেভাবে রেডারের বাইরে রাখা হয়েছিল’ প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর ট্রান্সপোর্টার বিমানটি ৫ই অগাস্ট ঢাকা ত্যাগ করার সময় এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। সেইসাথে বিমানটির ফ্লাইটপথ ও অবস্থান অস্পষ্ট করতে এর ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়া […]

বিস্তারিত পড়ুন