শহীদ হয়েছেন হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ

লেবাননের হেজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহদ হয়েছেন বলে জানা গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। ইসরায়েল বলছে, শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে, হাসান নাসরাল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এই হামলায় হাসান নাসরাল্লাহর সাথে হেজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছেন। আইডিএফ চিফ অব […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ ভাষণে গাজায় যুদ্ধ বিরতির ডাক দিলেন ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে গাজার চলমান ঘটনাকে “গণহত্যা” বলে বর্ণনা করে সেখানে অনতিবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে বলেছেন “সারা বিশ্বের উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না”। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে ড. ইউনূস এ কথা বলেন। “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে […]

বিস্তারিত পড়ুন

সন্তুষ্টির সবচেয়ে বড় শত্রু যা নেই তার ক্ষুধা থাকা : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. সর্বশক্তিমান। ফিলিস্তিন ও লেবাননের জনগণকে সাহায্য ও রক্ষা করুন। প্রতিদিন উন্মোচিত দৃশ্য দেখতে দেখতে আমাদের হৃদয় ভারী হয়। তাদের দুঃখ ও কষ্ট লাঘব করুন। তাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন। তাদের দুঃখ-কষ্ট তুলে নিন এবং তাদের বিজয়ী করুন। আমীন। দুই. সন্তুষ্টির সবচেয়ে বড় শত্রু হ’ল আমাদের যা নেই তা নিয়ে ক্ষুধা […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন : প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার ( ২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আব্বাস অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ‘এই উন্মাদনা চলতে পারে না। আমাদের জনগণের যা ঘটছে তার জন্য গোটা বিশ্ব দায়ী। […]

বিস্তারিত পড়ুন

একক কৃতিত্ব দাবি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ণ করে: ঢাবি শিবির সেক্রেটারি

জুলাই-আগস্ট অভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে নেওয়ার প্রচেষ্টা আন্দোলনের ঐক্যের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, এই অভ্যুত্থান ছিল সম্মিলিত প্রচেষ্টা। এস এম ফরহাদ বলেন, ‘আন্দোলন কোনো একটি গোষ্ঠী বা মতাদর্শের দ্বারা পরিচালিত […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা উচিত : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা উচিত বলে মনে করেন কি-না জানতে চাওয়া হলে ড. ইউনূস পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন: ‘কেনো উচিত হবে না?’ এর […]

বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কর্মক্ষেত্রে জীবন রক্ষাকারী হার্ট চেক ব্যবস্থা

টাওয়ার হ্যামলেটস বারায় অবস্থিত প্রতিষ্ঠানগুলিকে বিনামূল্যে তাদের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজেদের আগ্রহ নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারী অর্থায়নে কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি) ওয়ার্কপ্লেস চেক অর্থাৎ কর্মক্ষেত্রে হার্টের পরীক্ষার পাইলট প্রকল্পের অংশ হিসেবে বারার কর্মক্ষেত্রগুলিকে এই আমন্ত্রণ জানানো হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সরকারের বহু মিলিয়ন—পাউন্ডের এই বিশেষ প্রোগ্রামে অংশ নেওয়া ৪৮টি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে […]

বিস্তারিত পড়ুন

দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান

জামায়াতের মেইন সাবজেক্ট হচ্ছে মানবতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা; তাই মানবতাকে টুকরো টুকরো না করে যেকোন মূল্যে ঐক্যবদ্ধ করতে সকল শ্রেণি ও পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি আজ সকালে রাজধানীর কাফরুলের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বৃহত্তর কাফরুল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় […]

বিস্তারিত পড়ুন

অন্যের জন্য কাজকে স্মরণ করিয়ে সেটি নষ্ট করবেন না : মুফতি মেনক

অনুবাদ: মাসুম খলিলী এক. আপনি যা করেছেন তা অন্যদের দেখানো বা স্মরণ করিয়ে দিয়ে আপনার ভাল কাজগুলিকে নষ্ট করবেন না। সর্বশক্তিমানের সন্তোষের জন্য আন্তরিকভাবে ভাল কাজ করুন; কৃপণ হওয়া বা এটি আপনার সম্পদ হ্রাস করবে এমন ভয় না করে এটি করুন । আর কোন দাতব্য কাজকে কখনই ছোট করে দেখবেন না, তা যতই ছোট হোক […]

বিস্তারিত পড়ুন

দেশে ২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার

সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে চলছে যৌথ বাহিনির অভিযান। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে গত ২১ দিনে সারা দেশে ২১৬টি অস্ত্র উদ্ধার এবং ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দফতর জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ একটি, […]

বিস্তারিত পড়ুন