গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে : সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদ

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট থেকে : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদ বলেছেন, গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার। তাঁদের আর্থিক সংকট নিরসন না করে যারা গণমাধ্যম পরিচালনা করেন তারা দুর্নীতিকে উৎসাহিত করছেন। তিনি বলেন, এ শিল্পে সংকটের যে সামগ্রিক চিত্র সেটা খুবই হতাশাজনক। পত্রিকায় সরকারি বিজ্ঞাপন, […]

বিস্তারিত পড়ুন

তীব্র শীতের রাতে রাস্তায় শুয়ে থাকা লোকদের সাহায্য করলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ঠান্ডা—আবহাওয়া সংক্রান্ত জরুরি পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসের শুরু দিকে পূর্ব লন্ডনের রাস্তায় কনকনে ঠান্ডায় শুয়ে থাকা চল্লিশ জন গৃহহীন মানুষকে আশ্রয় দেওয়া হয়। যখন রাতের তাপমাত্রা প্রায় প্রতিদিনই হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছিল তখন কাউন্সিলের পক্ষ থেকে ২ থেকে ১৩ জানুয়ারি সময়কালের জন্য গুরুতর আবহাওয়া জরুরি প্রোটোকল (সিভিয়ার ওয়েদার ইমার্জেন্সি প্রটোকল বা […]

বিস্তারিত পড়ুন

কবি মুসা আল হাফিজ কেমুসাস আহবাব স্বর্ণপদকের জন্যে মনোনীত

দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৫’-এর জন্য বিশিষ্ট গবেষক, অনুবাদক, কবি মুসা আল হাফিজকে মনোনীত করা হয়েছে। ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের সঞ্চালনায় সাহিত্য সংসদ কার্যালয়ে শনিবার রাতে […]

বিস্তারিত পড়ুন

সাংবাদিক তুদরাব হত্যা মামলার অভিযুক্ত এসএমপির সাবেক এডিসি দস্তগীর সাময়িক বরখাস্ত

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট থেকে : সিলেটের সাংবাদিক এ টি এম তুদরাব হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কারাগারে আটক এসএমপির সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রবিবার (২৬ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গণি ঐ প্রজ্ঞাপনে স্বাক্ষর রয়েছে। […]

বিস্তারিত পড়ুন

এস কে সুর চৌধুরীর লকারে ৫৫ হাজার ইউরো, দেড় লক্ষাধিক মার্কিন ডলার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর ভল্টের লকারে তল্লাশি চালিয়ে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে। পাশাপাশি ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি (প্রায় ৮৬ ভরি) স্বর্ণের অলংকার জব্দ করা হয়। সোমবার দুর্নীতি দমন কমিশনের […]

বিস্তারিত পড়ুন

পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ

পায়ে হেঁটে দুই ঘণ্টায় প্রায় দুই লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছেন বলে এএফপিকে একজন কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় সময় সকাল নয়টায় চেকপয়েন্টগুলো খুলে দেয়ার পর পায়ে হেঁটে প্রবেশের জন্য অনুমতি দেয়া হয়। গাজা নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বার্তা বলেছেন, সীমান্ত খুলে দেওয়ার পর দুই ঘণ্টায় ২ লাখেরও বেশি মানুষ পায়ে হেঁটে উত্তর গাজায় প্রবেশ করেছে। এএফপির […]

বিস্তারিত পড়ুন

নকশীকাঁথা’র উনিশে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

উনিশ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য এক আয়োজন করেছে ‘নকশীকাঁথা’ ব্যান্ড। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলনকক্ষে ২৬ জানুয়ারি, রোববার বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এ আয়োজনে ছিলো সংবাদ সম্মেলন, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব নকীব খানসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, […]

বিস্তারিত পড়ুন

দ্য টাইমস’র র‌্যাংকিংয়ে বসবাসের জন্য পূর্ব লন্ডনের সেরা স্থান টাওয়ার হ্যামলেটস

“দ্য টাইমস” কর্তৃক প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী, টাওয়ার হ্যামলেটসকে পূর্ব লন্ডনের সেরা স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যে বসবাসের জন্য ৩৩তম সেরা স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। টাওয়ার হ্যামলেটসকে প্রায়ই বলা হয় ‘একটি বোরোতেই লন্ডনের সবকিছু’। এর কারণ, এখানে টাওয়ার অফ লন্ডন, ইয়ং ভিএন্ডএ এবং মিউজিয়াম অফ লন্ডন ডকল্যান্ডস্ এর মতো বিশ্বমানের স্থাপনা রয়েছে, […]

বিস্তারিত পড়ুন

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ

চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এক বিবৃতিতে তিনি বলেন, “২৬ জানুয়ারি দুপুরের দিকে প্রেসক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ […]

বিস্তারিত পড়ুন

অভিবাসী পাঠানো নিয়ে ট্রাম্পের শর্ত মেনে নিলো কলম্বিয়া

অভিবাসী পাঠানো নিয়ে ট্রাম্পের শর্ত মানলো কলম্বিয়া। এরপর কলম্বিয়ার পণ্যের উপর থেকে ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার ট্রাম্পের। ক্ষমতায় এসেই দেশে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করতে শুরু করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিমানে তুলে তাদের পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে। এমনই দু’টি মার্কিন বিমানকে কলম্বিয়া অবতরণ করতে দেয়নি। যার জেরে কলম্বিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন […]

বিস্তারিত পড়ুন