ইসরায়েলে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা থামার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। শুক্রবার (১৪ জুন) মধ্যপ্রাচ্যের দেশ দুটিতে একে অপরের হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। তবে হতাহতের বেশির ভাগেই ইরানের। উভয় পক্ষের কর্মকর্তারাই তাদের অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের […]

বিস্তারিত পড়ুন

দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি শুক্রবার লন্ডন সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল […]

বিস্তারিত পড়ুন

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে ভোর রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের ইসলামিক রেভল‍্যুশনারি গার্ডের প্রধান কার্যালয়ের ওপরও হামলা হয়েছে। এতে আইআরজিসি’র কমান্ডার হোসেইন সালামি এবং ইরানের শীর্ষস্থানীয় দুই পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার বিষয়টি নিশ্চিত করেন। সেই […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক, রমজানের আগেই নির্বাচনের সম্ভাবনা

লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বেশ সৌহার্দ্যপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ভিডিও: https://youtu.be/CmSiaA2z5sY?si=BzB7NzYaVTtuR-yD আজ শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে সকাল ৯টায় বৈঠকটি শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হয়। পরে এক যৌথ ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু […]

বিস্তারিত পড়ুন

লস অ্যাঞ্জেলেসে শত শত গ্রেফতার, কারফিউ প্রত্যাহার

লস অ্যাঞ্জেলেসে, এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৩৩০ জন অবৈধ অভিবাসী এবং ১৫৭ জনকে হামলা ও বাধা দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে পুলিশ অফিসারকে হত্যা চেষ্টার অভিযুক্ত একজনও রয়েছেন। দুটি পৃথক ঘটনায়, পুলিশ কর্মকর্তাদের দিকে মোলোটভ ককটেল নিক্ষেপের জন্য ফেডারেল প্রসিকিউটররা এখন পর্যন্ত দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। অস্থিরতা […]

বিস্তারিত পড়ুন

দেশ নতুন করে স্বাধীন হয়েছে : এটিএম আজহার

সম্প্রতি কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, ‘আমি দীর্ঘ ১৪ বছর কারা জীবন শেষে এখন মুক্ত, স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। মুক্তভাবে মন খুলে কথা বলতে পারছি। আমার জন্য যারা রোজা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যে পাচারকৃত সম্পদ ফিরিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের পাচার হওয়া অর্থ উদ্ধার করতে জোরদার তৎপরতা চলছে। এটি একটি দীর্ঘমেয়াদি ও জটিল প্রক্রিয়া। তাই এ কাজে গতি আনতে প্রচেষ্টা আরো জোরদার করেছে বাংলাদেশ সরকার। লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে এক […]

বিস্তারিত পড়ুন

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে লন্ডনগামী একটি বিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফায়েড আইডি থেকে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে : লন্ডনে প্রধান উপদেষ্টা

লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ বছর পর আমরা একটি সত্যিকারের নির্বাচন আয়োজনের দ্বারপ্রান্তে। এটি হবে আমাদের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। ভিডিও: https://youtu.be/cTiscXJVNrw?si=oQA0PnUr6hv5OChu

বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে স্বাগত জানাতে লন্ডনের আলতাব আলী পার্কে জনসমুদ্র

‘ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশন’ এর আয়োজনে মঙ্গলবার (১০ জুন ২০২৫) লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশী জনতা। ভিডিও: https://youtu.be/glyOCkuFk8Q?si=WRw2J7grJdjuKhx6 নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে লন্ডনে এসে পৌঁছেছেন। । মঙ্গলবার সকাল ৭টা ৫মিনিটে এমিরেটস এয়ার লাইন্সের একটি […]

বিস্তারিত পড়ুন