দৈনিক কালের কন্ঠে প্রকাশিত প্রতিবেদনে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১ম পাতায় ‘অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামীর বিষয়ে যে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ১৬ আগস্ট এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, […]

বিস্তারিত পড়ুন

জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর, প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কোনো ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট– এসব সুপারিশ উঠে এসেছে ‘জুলাই সনদের’ খসড়ায়। জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি করা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার […]

বিস্তারিত পড়ুন

হাসনাত-সার্জিসসহ এনসিপির ৫ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে দেয়া শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। ৫ আগস্ট কক্সবাজার সফরের ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি বলে মনে করছে দলটি। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে এনসিপি। আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ […]

বিস্তারিত পড়ুন

আল্লামা সাঈদী জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন: ড. মাহমুদুর রহমান

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদের বয়ান তৈরি করে শেখ হাসিনার মাধ্যমে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী-সহ দেশপ্রেমিক রাজনীতিবিদদের জুডিশিয়াল কিলিং (বিচারিক হত্যাকাণ্ড) করে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ওপর ভারতের হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার […]

বিস্তারিত পড়ুন

পোশাক রপ্তানিতে বাংলাদেশের সুবর্ণ সুযোগ

এম আবুল কালাম আজাদ বৈশ্বিক পোশাক শিল্পে যেহেতু যুক্তরাষ্ট্র অন্যতম বৃহৎ বাজার, তাই রপ্তানিকারক একটি দেশের উপর অতিরিক্ত শুল্ক সরাসরি অন্য দেশের জন্য একটি কৌশলগত সুবিধা তৈরি করে। যুক্তরাষ্ট্র ভারতের তৈরি পোশাক রপ্তানির ওপর সম্প্রতি অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে, যা ভারতকে […]

বিস্তারিত পড়ুন

১৫ সহস্রাধিক মানুষের অংশগ্রহনে মুনা কনভেনশন ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর

‘টচবিয়ারার্স অফ ইসলাম, স্প্রেডিং দ্যা ফেইথ গ্লোবালী’ শ্লোগানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী মুনা কনভেনশন ২০২৫। উত্তর আমেরিকার এই সর্ববৃহৎ মুসলিম মিলনমেলার সমাপনী অধিবেশন ছিল রোববার (১০ আগস্ট ২০২৫)। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে ১৫ সহস্রাধিক মানুষের অংশগ্রহনে মুনা কনভেনশন ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। শুক্রবার জুমার সালাত আদয়ের মধ্য দিয়ে শুরু হওয়া এ কনভেনশনে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ব্যাকডো) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

ইস্ট লন্ডনের বারাকা ইটারী রেস্টুরেন্টে বাংলাদেশ কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ব্যাকডো)-এর উদ্যোগে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথমার্ধে সভাপতিত্ব করেন ব্যাকডো’র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী এবং শেষার্ধে সভাপতিত্ব করেন আবু তাহের চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাকডো আহ্বায়ক ব্যারিস্টার কাজী এম আশিকুজ্জামান আনোয়ার। সভার শুরুতে ভার্চুয়ালি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ ও […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার কার্যালয়ের ১৫ গাড়িচালকের প্লট বরাদ্দ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়িচালকের নামে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে দেওয়া প্লট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়, বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাঁদেরকে মোট ৫১ কাঠার প্লট দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল আমিনের স্বাক্ষরিত […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের দিনবদল : মাধ্যম বিজ্ঞান ও প্রযুক্তি ।। ড. মুহাম্মাদ আব্দুল বারী

শিল্প বিপ্লবের মাধ্যমে ত্বরান্বিত হওয়া পাশ্চাত্য দুনিয়ার বৈশ্বিক প্রভাব কেবল প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে হয়নি। বরং এর পেছনে ছিল বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্ভাবনে কৌশলগত বিনিয়োগ। কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্পভিত্তিক সমাজে রূপান্তরের পেছনে ছিল কিছু বিপ্লবাত্মক আবিষ্কার-যেমন : স্টিম ইঞ্জিন, যন্ত্রচালিত উৎপাদনব্যবস্থা এবং পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব অগ্রগতি। এসব উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি পাশ্চাত্য […]

বিস্তারিত পড়ুন

গুলি করে হত্যা ও গণভবনে কবর: শেখ হাসিনার মনস্তত্ত্ব ।। শহীদুল্লাহ ফরায়জী

২০২৪ সালের ৪ থেকে ৫ আগস্টের সকাল পর্যন্ত ঢাকার গণভবনে ঘটে এক নাটকীয় ও ইতিহাস নির্ধারণী ঘটনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উন্মোচন করেছেন—সরকার ও সামরিক শীর্ষ পর্যায়ের মধ্যে সেই উত্তেজনাপূর্ণ রাত ও সকালের ঘটনাগুলো। ৫ আগস্ট সকালে, শীর্ষ সামরিক নেতৃবৃন্দ যখন শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতা থেকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছিলেন, তখন […]

বিস্তারিত পড়ুন