জয়ী হওয়ার পর এখন যেসব চ্যালেঞ্জ মামদানির সামনে

নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নানা দিক থেকেই বেশ উল্লেখযোগ্য। ১৮৯২ সালের পর তিনি শহরের সর্বকনিষ্ঠ মেয়র। এছাড়া আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মুসলিম মেয়রও তিনি। গত বছর সামান্য অর্থ এবং পরিচিতি নিয়ে কোনো রকম প্রাতিষ্ঠানিক দলীয় সমর্থন ছাড়াই এই প্রতিযোগিতার দৌড়ে অংশ নিয়েছিলেন জোহরান মামদানি, যা সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান মনোনীত প্রার্থী […]

বিস্তারিত পড়ুন

গণভোটসহ ৫ দাবিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দল

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সবস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এ […]

বিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের ৯ম দিনের শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে রাষ্ট্র পক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস […]

বিস্তারিত পড়ুন

গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দ্রুত নির্বাচন না হলে দেশে নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তবে এর আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। তিনি বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচনই জামায়াতের প্রধান দাবি। তাই পিআর […]

বিস্তারিত পড়ুন

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলেন। গত ১০০ বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন ৩৪ বছর বয়সী মামদানি। নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে মামদানি বলেছেন, নিউ ইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, সামথ্যের মধ্যে […]

বিস্তারিত পড়ুন

এককভাবে নির্বাচনে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেসব আসন থেকে লড়বেন, সেখানে এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে বলেও জানান তিনি। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ […]

বিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের শুনানিতে আজ তিনি একথা বলেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল একটি বিশেষ পার্টিকে (রাজনৈতিক দলকে) সুবিধা […]

বিস্তারিত পড়ুন

আবারও ক্যামেরার সামনে আসছেন তাহসান

বাংলাদেশের পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া এক ব্লকবাস্টার অভিষেকের পর, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে সিজন ২ নিয়ে। শো এর প্রথম সিজনটি দেশের এক নম্বর ফ্যামিলি শো হয়ে ওঠে, যা প্রাইম-টাইম অনুষ্ঠান দেখার ধারণাই পাল্টে দেয়। এবার শুরু হচ্ছে বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২। আর এবারও সঞ্চালক হিসেবে দেখা যাবে সিজন ১ এর […]

বিস্তারিত পড়ুন

সিলেটের ১৪ আসনে বিএনপির বেশীরভাগই নতুন মুখ

নূর আহমদ সিলেট থেকে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। এর মধ্যে সিলেট বিভাগের ১৯ আসনের ১৪টি রয়েছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে সারা দেশের মতো সিলেট বিভাগের নির্বাচনী এলাকাগুলোতেও উৎসবে মেতেছেন […]

বিস্তারিত পড়ুন

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভাশেষে এসব কথা বলেন তিনি। নির্বাচনে পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দিলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় […]

বিস্তারিত পড়ুন