সিলেটে পু‌লি‌শের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ার চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

আজ (১০ সেপ্টেম্বর ২০২৬‌) দুপুরে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (‌নি.) শহিদুল ইসলাম অফিসার ও ফোর্সসহ সদর কোর্ট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃ‌জেলা ডাকাত জামাল হোসেন সবুজকে (পিতা- নুরুজ্জামান, সাং- হাজীপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী) গ্রেফতার ক‌রেন। ধৃত আসামির বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় ২টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি অস্ত্র আইন, ২টা ডাকাতি, ১টি ডাকাতির প্রস্তুতি এবং ২টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।

পরবর্তীতে আরেকটি অভিযানে কাষ্টঘর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ (সুইচ গিয়ার চাকু) ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেলকে (পিতা- আব্দুল কাইয়ুম, সাং- মাইজবাড়ী, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ) গ্রেফতার ক‌রেন। আসামী‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৪৭ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ১৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কর্তৃক পরিচালিত গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি। এসময় ১৪ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক বিভাগের অভিযান: আজ সর্বমোট ১৮৮ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে মামলা প্রদান-৭৫টি যানবাহন এবং আটক-১১৩টি যানবাহন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *