কানেক্ট বাংলাদেশের (Connect Bangladesh) উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ঈদ পুনর্মিলনী ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২০২৬। সোমবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের আইভি ভেন্যুতে (Ivy Venue) অনুষ্ঠান পরিণত হয়েছিল প্রবাসীদের মিলনমেলায়।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ছিল অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত পর্ব। বীরত্বের এক অবিস্মরণীয় অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের কথা বলতে গিয়ে মুক্তিযোদ্ধারা বিজয়ের মুহূর্তগুলো স্মরণ করে আবেগাপ্লুত ও স্মৃতিকাতর হয়ে পড়েন।
মুক্তিযুদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি, এম এ মান্নান, ওয়াহিদ আলম চৌধুরী, ড. সেলিম খান, শামসুদ্দিন ফকির, রিয়াজুল করিম, আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন।
যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের এই সংগঠনের প্রেসিডেন্ট আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। তারপর সেক্রেটারি জেনারেল নাসিম চৌধুরী সংগঠনের সামগ্রীক কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত ছাড়াও শিশুদের অংশগ্রহণে পরিবেশন করা হয় ঈদের বিশেষ সংগীত।

অনুষ্ঠনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BBCCI), সংলাপ ফ্রন্ট বাংলাদেশ, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে, টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা সমিতি ইউকে, মানিকগঞ্জ সমিতি, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে, ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে, সিলেট অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার রংপুর অ্যাসোসিয়েশন ইউকে, জামালপুর জেলা সমিতি, টাঙ্গাইল জেলা সমিতি, বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন, সন্দ্বীপ সমিতি ইউকে-সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। তাঁদেরকে কানেক্ট বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠান বিভিন্ন পর্বে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ, আনজুমান রহমান, মো: আলী রেজা, মো: মাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার, মো: সাইফুদ্দীন, নজরুল ইসলাম ও মামুনুর রশিদ। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল হান্নান তরফদার।

কানেক্ট বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মো: আব্দুল হাই, মোহাম্মদ আলী রেজা, কাউন্সিলর সৈয়দ ফেরোজ গনি, মোহাম্মদ সাইফুদ্দিন, মামুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মো: মাসুদুর রহমান, ড. সেলিম খান, সুমসুজ জামান, মোজাম্মেল হোসাইন, সেলিম খান প্রমুখ ।

বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মো: ইসলাম, মিসেস হেলেন ইসলাম, হেনা বেগম , হাফসা নূর, সাকিল হাসান, মুজাহিদুল ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, সুজন বড়ুয়া, আরশাদ মালেক, ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার, লুৎফুর রহমান প্রমুখ।

সবশেষে মজাদার নৈশভোজ ও সবার সাথে প্রাণবন্ত পরিবারিক আড্ডায় একটা ভালো সময় কাটানোর প্রশান্তি ছিল।এসময় জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান বাপ্পি, সিপু ও ডা. রুবেলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পস্থিত সবাইকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানে TV24 Bangla ছিল মিডিয়া পার্টনার।
* সাঈদ চৌধুরী সম্পাদক- দৈনিক সময় ও মানব টিভি, চেয়ারম্যান- সংলাপ ফ্রন্ট বাংলাদেশ

