লন্ডন বাংলা প্রেস ক্লাবে তারেক চৌধুরী সভাপতি, আকরাম হোসেন সাধারণ সম্পাদক ও আবুল হান্নান কোষাধ্যক্ষ নির্বাচিত

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচন। ১৫টি পদে তারেক-আকরাম-শাহনাজ ও সায়েম-সালেহ–হান্নান পরিষদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারেক চৌধুরী, প্রতিদ্বন্দ্বী ছিলেন সাঈম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আকরামুল হোসেন আকরাম, প্রতিদ্বন্দ্বী ছিলেন সালেহ আহমদ। কোষাধ্যক্ষ পদে মো. আবুল হান্নান বিজয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহনাজ সুলতানা।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ, সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, সহকারী কোষাধ্যক্ষ মো. একলাছুর রহমান পাক্কু, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক আলাউর রহমান খান শাহিন, মিডিয়া এন্ড আইটি সম্পাদক ফয়সল মাহমুদ, ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সম্পাদক রুপি আমিন, নির্বাহী সদস্য সরওয়ার হোসেন, সাইদুর রহমান সোহেল, লোকমান হোসেন গাজী, ফারজানা চৌধুরী ও এনামুল হক চৌধুরী।

ইস্ট লন্ডন ওয়েস্টহামের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে রোববার (২৫ জানুয়ারি ২০২৬) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন গভীররাতে ফলাফল ঘোষণা করেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবে প্রায় তিন শতাধিক সদস্য রয়েছেন। এবারে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়ীত্ব পালন করেন বিলেতের খ্যাতিমান জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন। আরো দু্ই কমিশনার ছিলেন বিবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট শাহাগীর বখত ফারুক ও কমিউনিটি নেতা শিক্ষক সিরাজুল বাসিত চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *