এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’র বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই। আখতার আহমেদ জানান, ১১৫টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য […]

বিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’ শিরোনামে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “সম্প্রতি ভারতের কোলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘এই সময়’ এর সাথে এক সাক্ষাৎকারে […]

বিস্তারিত পড়ুন

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, একজন আটক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন সেখানে থাকা প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি। ইতিমধ্যে আখতার হোসেনকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে নিউইয়র্ক পুলিশ আটক করেছে বলে বিবিসিকে জানিয়েছেন নিউইয়র্ক-ভিত্তিক সাংবাদিক সঞ্জীবন […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রাণী এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রাণী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার একই অনুষ্ঠানের সময় বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের […]

বিস্তারিত পড়ুন