আফগানিস্তানে ভূমিকম্পে ছয়শোর বেশি মানুষ নিহত

আফগানিস্তানে ছয় মাত্রার এক ভূমিকম্পে ছয়শোর বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করছে দেশটির সরকার। প্রত্যন্ত অঞ্চলে এ ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি পাওয়া যায়নি, ফলে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে কর্মকর্তারা আশংকা করছেন। কর্তৃপক্ষ বলছে, কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত আট কিলোমিটার এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিকে, […]

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তাঁর (সেনাপ্রধান) সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ বেলা ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। রীতি অনুযায়ী সেনাপ্রধান […]

বিস্তারিত পড়ুন

চীনে এসসিও সম্মেলনে অংশ নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট-সহ ২০টি দেশের নেতারা

চীনের বন্দরনগরী তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) দুই দিনব‌্যাপী সম্মেলন। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন মাসউদ পেজেশকিয়ান-পুতিন-মোদিসহ আরও প্রায় ২০টি দেশের নেতারা। এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর উপলক্ষে এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখা‌নেও ২০ জ‌নের বেশি বিশ্বনেতা অংশ নেবেন। এসসিও সম্মেলন […]

বিস্তারিত পড়ুন

১.৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ব্যাপক বিস্তৃত হচ্ছে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোর 

বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র ক্যানারি ওয়ার্ফ এ অবস্থিত আইডিয়া স্টোরের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও বিস্তৃত করতে যৌথভাবে কাজ করে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপ। এই প্রকল্পে ১.২ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে ক্যানারি ওয়ার্ফ গ্রুপ, যার মাধ্যমে স্টোরটি আধুনিকায়নের পাশাপাশি একটি নতুন শিশু লাইব্রেরি গড়ে তোলা হচ্ছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলও এই প্রজেক্টে অতিরিক্ত […]

বিস্তারিত পড়ুন

ছাত্রদল, ছাত্রশিবির ও এনসিপি’র বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ২০২৪ সালের ১৫ জুলাই সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুরনো এই ভিডিও ফেসবুকে ব্যবহার করে ঢাবিতে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল, ছাত্র শিবির ও এনসিপি সমর্থকরা- এমন একটি মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের […]

বিস্তারিত পড়ুন