সেপ্টেম্বরে টাওয়ার হ্যামলেটসে “দ্য মেয়র্স কাপ ২০২৬” ক্রিকেটের বর্ণাঢ্য উৎসব

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বর্ণাঢ্য ক্রিকেট উৎসবের আয়োজন করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। আগামী সেপ্টেম্বর মাসে ‘ভিক্টোরিয়া পার্কে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব “দ্য মেয়র্স কাপ ২০২৬”। জুনিয়র, নারী ও পুরুষ বিভাগে একাধিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কর্তৃপক্ষ আশা করছেন, এতে টাওয়ার হ্যামলেটসের ক্রীড়াঙ্গনে নিয়ে আসবে নতুন উদ্দীপনা।

সময়সূচি: * জুনিয়র ও নারীদের ম্যাচ ও ফাইনাল ৫ সেপ্টেম্বর * পুরুষদের গ্রুপ পর্বের ম্যাচ ৬ সেপ্টেম্বর * পুরুষদের গ্রুপ পর্বের ম্যাচ ১২ সেপ্টেম্বর * পুরুষদের ক্রিকেট ফাইনাল ১৩ সেপ্টেম্বর

কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের ড্র শীঘ্রই ঘোষণা করা হবে। লেটস মুভ টাওয়ার হ্যামলেটস, ক্যাপিটাল কিডস ক্রিকেট (প্রতিষ্ঠিত ১৯৮৯), লন্ডন ক্রিকেট লিগ এবং মিডলসেক্স ইন দ্য কমিউনিটি- এর যৌথ অংশীদারিত্বে এই ক্রিকেট উৎসবটি বাস্তবায়িত হবে।

কাউন্সিল আশা করছে, এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং জুনিয়র, নারী ও প্রাপ্তবয়স্ক- সব বয়সী ও শ্রেণির মানুষকে ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করবে এবং স্থানীয় কমিউনিটিগুলোর মধ্যে ঐক্য ও অংশগ্রহণের মনোভাব বাড়িয়ে তুলবে।

আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.towerhamlets.gov.uk/mayorscup অথবা ইমেইল করুন sports@towerhamlets.gov.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *