রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার আবারো ভাইরাল!

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

”ভাই! আপনারা সিনিয়র না, আপনারা তো ক্যাম্পাসের “ঐতিহ্য” হয়ে গেছেন! মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসতো!”

ছাত্র নেতাদের বয়স নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (রাকসুর জিএস) সালাহউদ্দিন আম্মার ফেসবুক পোস্ট দিয়ে আবারো ভাইরাল হয়েছেন। রোববার ( ২৬ এপ্রিল ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন-

”আপনার সংগঠনের সভাপতি যখন ২০০৬-০৭ সেশনের, তখন আমি মক্তবে হাফ প্যান্ট পরে আলিফ-বা-তা শিখতেছি।
সেক্রেটারি ২০০৭-০৮? আমি তখনও দুনিয়ার চিন্তা বাদ দিয়ে টিফিনে বিস্কুট পাই কিনা সেই টেনশনে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ২০১০-১১ আমি ক্লাস থ্রির বইয়ে আমার সোনার বাংলা পড়ে দেশপ্রেম শিখতেছি।
সেক্রেটারি ২০১১-১২ আমি তখন পিএসসি পরীক্ষা দিয়ে ভাবতেছি জীবন মানেই বুঝি এইটা!

তারপর কী হলো?

আমি ৮ম দিলাম, ১০ম দিলাম, মাঝখানে করোনা এসে জীবনটা pause করে দিলো। তারপর আলিম দিলাম, ভার্সিটিতে ঢুকলাম, এইতো আর ১/১.৫বছরে শেষ।

এখন হিসাবটা একটু মিলাই। আমি শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে তারুণ্য, তারুণ্য থেকে প্রায় ক্যারিয়ারের দরজায়। পুরা লাইফের একটা “full version update” দিয়ে ফেললাম।

আর ওনারা?

Still running on the same old beta version in campus!

আমি ইনশাআল্লাহ ১-১.৫ বছরের মধ্যে ক্যাম্পাস ছাড়বো আর ওনারা তখনো নতুন ব্যাচকে বলবেন, “আমরা তোদের সিনিয়র… আমাদের সময়…”

ভাই! আপনারা সিনিয়র না, আপনারা তো ক্যাম্পাসের “ঐতিহ্য” হয়ে গেছেন! মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসতো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *