বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাজ্ঞ রাজনীতিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেট গিয়েছেন বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফরিদ উদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (১ জুন ২০২৬) রাত ১০টায় ডা. শফিকুর রহমান হাসপাতালে যান। তিনি সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে মুনাজাত করেন।

বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী-সহ দলীয় নেতৃবৃন্দ।

