মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

এশিয়া বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফরের কথা ছিল।

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নতুন সফরসূচি কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *