জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে আইসিএপিপি (ICAPP) সেক্রেটারি জেনারেল মি. ওহ সং এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সংসদ ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতকে আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার করার বিষয়ে আলোচনার পাশাপাশি মঙ্গোলিয়ায় অনুষ্ঠেয় পরবর্তী সভায় বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়।
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে আইসিএপিপি (The International Conference of Asian Political Parties -ICAPP) সেক্রেটারি জেনারেল মি. ওহ সং (Mr. OH SONG) এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ জুন ২০২৬) দুপুর ১২টায় বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আইসিএপিপি’র (ICAPP) সেক্রেটারিয়েট অফিসার মি. পার্ক বিয়ংচান (Mr. PARK BYEONGCHAN) এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি।
মি. ওহ সং জামায়াতে আমিরের কাছে আইসিএপিপি’র কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। আইসিএপিপি’র পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রন জানানো হয়। পাশাপাশি আইসিএপিপি’র স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভূক্ত করার বিষয়েও আলোচনা করেন।

