বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক পরিচালক, বিপরীত উচ্চারণ সাহিত্য সংসদ, ঢাকার সাবেক পরিচালক, সংলাপ সাহিত্য-সাংস্কৃতিক ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) ইউরোপের কো-কনভেনার জনপ্রিয় কণ্ঠশিল্পী নোমান আযমীর একক সংগীত সন্ধ্যা আগামী ১৪ অক্টোবর বুধবার ইস্ট লন্ডনের বারাকা ইটারিতে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংলাপ ফ্রন্টের চেয়ারম্যান, সিএনসি ইউরোপের কনভেনার, কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী।

