একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের কাজ : মৌলভীবাজারে মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ সিলেট
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মৌলভীবাজার জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে রুকনদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দুনিয়াবি চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা, পদ-পদবি ইত্যাদির জন্য নয়, দায়িত্বটা আমার শপথের সাথে জড়িত এবং তা কেবল আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে।

জেলার প্রায় পাঁচ শতাধিক রুকদের অংশগ্রহনে প্রাণবন্ত অনুষ্ঠানে প্রধান অতিথি যে কোন পরিস্থিতি মোকাবিলায় দৃঢ়তা ও ন্যায়পরায়ণতা অবলম্বনের তাগিদ দিয়ে বলেন, আমাদের সব সময় আত্ম-সমালোচনা করে নিজেকে তৈরি করতে হবে। আমার ভালো কাজের জন্য কে আমাকে স্বীকৃতি দিলো বা নাই দিলো তা ভাববার সুযোগ নেই। কাজ করে যাওয়াই হলো আমাদের মূল দায়িত্ব। আর সকল কাজ আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করে যাবো।

জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় উক্ত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। সম্মেলনের দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনিক রিপোর্টিং সেশনে বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন সম্মেলন থেকে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ‘দ্বীন কায়েমের সংগ্রামে প্রত্যয়দীপ্ত’ জামায়াতের সাহসী ও আপসহীন রুকনবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *