মানহানির মামলায় আগাম জামিন নিলেন মুফতি আমির হামজা এমপি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মানহানির মামলায় গ্রেপ্তরি পরোয়ানা জারির পর উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে মানহানি মামলায় জামিন মঞ্জুর করেন।

গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবা পূর্ব আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রসঙ্গে নাস্তিকতা ও ইসলামবিদ্বেষ নিয়ে মন্তব্য করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

২ এপ্রিল সিরাজগঞ্জে মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *