বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক সম্পর্কে সংসদে দেয়া নিজের বক্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার বিকেল ৩টায় সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, আমি গত বৃহস্পতিবার এক অধিবেশনে মাওলানা মামুনুল হক সম্পর্কে কোনো ব্যক্তির ‘জীবনের অন্ধকার অধ্যায়’ বলে যে বক্তব্য দিয়েছিলাম তা এক্সপাঞ্জ করছি।
একই সাথে ঢাকা-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক আল্লামা মামুনুল হক সম্পর্কে যে বক্তব্য দিয়েছিলেন সেটিকেও অনিভিপ্রেত অ্যাখ্যা দেন স্পিকার। তার সেই বক্তব্যও এক্সপাঞ্জ করেন তিনি।
এ সময় স্পিকার বলেন, যে ব্যক্তি সংসদে নেই বা যে ব্যক্তির নিজের সংসদে এসে তার বিরুদ্ধে দেয়া বক্তব্য ডিফেন্ড করার সুযোগ নেই তার বিষয়ে সংসদে কোনো বিরূপ মন্তব্য করা উচিত নয়। আপনারা করবেন না।
এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আল্লাহ গীবিত করতে নিষেধ করেছেন। যিনি উপস্থিত নেই তার অনুপস্থিতিতে তার বিষয়ে বলা গীবত। সেটি যদি সত্যও হয়। আর বলা অভিযোগ যদি অসত্য হয় তাহলে তা তহমত। যার গুনাহ জিনার থেকেও বেশি। এজন্য মাননীয় স্পিকার আপনি যে সিদ্ধান্ত জানিয়েছেন তা সঠিক। আল্লাহ এজন্য আপনাকে উত্তম বিনিময় ও বারাকাহ দান করুন।

