বিশ্বনাথে ছহিফাগঞ্জ মাদ্রাসার শতবর্ষ উদযাপন

১১২ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার ২দিনব্যাপী শতবর্ষ উদযাপন আনন্দ ও গৌরবের এক মিলনক্ষেত্রে পরিণত হয়। বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে বহু মানুষ জ্ঞানের আলো পেয়েছেন। তারা সমাজের বহুক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রবাস থেকেও এসেছেন বহু প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী। রঙিন […]

বিস্তারিত পড়ুন

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের শীতবস্ত্র বিতরণ

বিশিষ্ট ইসলামিক স্কলার ও আলেমে দ্বীন মাওলানা এফ কে এম শাহজাহান বলেছেন, সমাজের অসহায় হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। বিশেষ করে সমাজে অনেকে রয়েছেন বহুকষ্টে জীবনযাপন করলেও আত্মসম্মানের কারণে কারো সাথে শেয়ার করেন না। এমন মানুষদের পাশে সামর্থবানদের দাঁড়ানো উচিত। তাদের খোঁজ নেয়া উচিত। বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। তাই নিজ নিজ অবস্থান থেকে অবহেলিত […]

বিস্তারিত পড়ুন

সিলিন্ডার গ্যাসের জন্য হাহাকার, মিলছেনা বেশী দামেও!

এম জে এইচ জামিল সিলেট সিলেটজুড়ে হঠাৎ করে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত বেশী দামেও মিলছেনা গ্যাস। অতিরিক্ত দামের কারণে অনেকে ডিলার ও সাব ডিলার দোকান বন্ধ করে রেখেছে। ফলে সিলেটে রীতিমত গ্যাসের হাহাকার দেখা দিয়েছে। ডিলার ও ডিস্ট্রিবিউটারদের দাবী, সিলেটে চাহিদার ৪০ ভাগ সিলিন্ডারও মিলছেনা। পাইকারী কেনার খরচ সরকার […]

বিস্তারিত পড়ুন

সিলেটের ১৯ আসনে ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল

এম জে এইচ জামিল সিলেট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের ১৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থী হয়েছেন ১০৩ জন। একই সাথে ৭ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) বিভাগের স্ব স্ব জেলা রিটার্নিং কর্মকর্তাগণ মনোনয়নপত্র যাচাই—বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল ও স্থগিত ঘোষণা […]

বিস্তারিত পড়ুন

সিলেটের সাংবাদিকতার ঐক্য ও সম্প্রীতিকে জোরদার করার প্রত্যয়

সিলেটের সাংবাদিকতার বিদ্যমান ঐক্য, সম্প্রীতি ও সংহতিকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের (২০২৬-২৭) নির্বাচিত কমিটি ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় বিদায়ী ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়- এটি সত্যের সন্ধান, ন্যায়ের পক্ষে […]

বিস্তারিত পড়ুন

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে ইত্তেফাক ছিল জনমতের বাতিঘর

দৈনিক ইত্তেফাক গণমানুষের পক্ষে, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক দৃঢ় স্বাতন্ত্র্যবোধ নিয়ে যাত্রা শুরু করেছিল, যা এখনো চলমান। একই সাথে বাংলাদেশের সাংবাদিকতার প্রবাদতুল্য ব্যক্তিত্ব ইত্তেফাকের প্রতিষ্ঠাতা নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার আপোসহীন ও জনমুখী প্রয়াস সর্বজন স্বীকৃত। ভাষা আন্দোলন, ৬-দফা, গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে এটি ছিল জনমতের […]

বিস্তারিত পড়ুন

ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ-সহ ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ […]

বিস্তারিত পড়ুন

শাকসু নির্বাচনন ২০২৬ সালের ২০ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০২৬ সালের ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এই ঘোষণা প্রদান করেন। নতুন তফসিল অনুযায়ী আগামী ২৬ […]

বিস্তারিত পড়ুন

ব্রিটেনের জজ বেলায়েত হোসেন-সহ বিশিষ্টজনের হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া ফাজিল মাদ্রাসা (মিয়ার বাজার ফাজিল মাদ্রাসা) পরিদর্শন করেছেন ব্রিটেনের খ্যাতিমান আইনজীবী জজ বেলায়েত হোসেন-সহ প্রবাসী ও স্বদেশী বিশিষ্টজনের একটি প্রতিনিধিদল। বিশ্বনাথ রায়কেলী নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী জজ বেলায়েত হোসেন সাহেব মাদ্রাসার তিন তলা বিশিষ্ট হিফজ বিভাগের ‘হাজী হায়াত উল্লাহ ভবন’ দাতা। জজ সাহেব মাদ্রাসা পরিদর্শন কালে সাথে ছিলেন […]

বিস্তারিত পড়ুন

সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে আরিফ চেয়ারপার্সন ও ফখরুল ভাইস চেয়ারম্যান

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে চেয়ারপার্সন ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলামকে ভাইস চেয়ারম্যান করে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মোঃ আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ তথ্য জানানো হয়। […]

বিস্তারিত পড়ুন